মূল লেখায় যান

মন এখন ভাবুক…

মনির হোসেন মমিকবিতা, বিবিধ, সমসাময়িক৭টি মন্তব্য

মন এখন ভাবুক

হলতো শুরু,সব বাধা ডিঙ্গিয়ে

দেশী-বিদেশী হুংকারকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে

কসাইয়ের ফাসি প্রমান দিল”আমরা বাঙ্গালী”।

মন এখন ভাবুক

একটি মসনদের তরে জীবন হচ্ছে সারা

ভাবছি না আর,ভাবছি শুধু সামনে আসছে ঘণ কালো অন্ধকার

ক্ষমতার ধারাবাহিকতা কতটা দরকার।

মন এখন ভাবুক

যখনই শুনি পায়নি রক্ষা এগার বছরের শিশুটিও

ইসলামের অপব্যাখ্যায় তাকেই আমরা শহীদ বলি,

তখনি ধমনীতে রক্ত প্রবাহে তীব্রতায় বলি জয় বাংলা।

মন এখন ভাবুক

করছি মানবতার যুদ্ধ,মুক্তিযুদ্ধের কলঙ্কিত ইতিহাস মুছতে,

যে যেভাবে পারে সবাই আমরা এ যুদ্ধের সৈনিক

সাহসের ভীত যেন থাকে অটুট,বাকী যে আরো রাগভ বোয়াল।

মন এখন ভাবুক

অপরাধী কেহ চাদেঁর দেশে,কেউবা মুরিদানায় পীর

ভন্ড সব সুয়োরের বাচ্চা,ইসলামকে পুজি করে ধরনীর বুকে,

পাবেনা রেহাই স্রষ্টা হতেও,স্রষ্টাতো গণমানুষের।

মন এখন ভাবুক

কি অধির আগ্রহে,কি অপার স্বার্থে জেগেছে আজ জনতা

সবার এক দফা এক দাবী,কি মুসলিম কি হিন্দু

রাজাকার তোরা কবে বাংলা ছাড়বি?

 

 

 

মোট পড়েছেনঃ ৭৮৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৭টি মন্তব্য

  1. দারুন এর জবাব নাই।
    বীর বাঙ্গালী আবার জাগো,
    ইসলামের অপব্যাখ্যাকারীদের
    খতম কর।

    আন্তরিকভাবে ধন্যাবাদ প্রধান মন্ত্রীকে অনেক প্রতিকুল আবহাওয়া অতিক্রম করে রাজাকারের ফাঁসি দেয়ার জন্য।

  2. “মন এখন ভাবুক
    কি অধির আগ্রহে,কি অপার স্বার্থে জেগেছে আজ জনতা
    সবার এক দফা এক দাবী,কি মুসলিম কি হিন্দু
    রাজাকার তোরা কবে বাংলা ছাড়বি?”

    পছন্দ হইছে। রাজাকারদের এই বাংলায় ঠাই নেই ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?