মূল লেখায় যান

ভুল…!

বোকা মানুষকবিতা, সাহিত্য৮টি মন্তব্য

ঝলমলে সব ভুলগুলো
নক্ষত্রের মত জ্বল জ্বল করে
যেনবা উদ্ধত ময়ূরকণ্ঠী হার!
প্রেমিকার গালের তিলের মত
ভুলগুলো, আঙ্গুলের নরম ছোঁয়ায়
কেঁপে কেঁপে ওঠে কি সুখে!
ভুলের জপমালা গুনতে গুনতে
নিষিদ্ধ পুণ্যেরা হেসে ওঠে
স্যাঁতস্যাতে পালঙ্কে, নির্জন লেকের পাড়ে
কিংবা কাশবনের লাজুক মেঘে।
অবশেষে হার মানে দেবদূতেরা!
ভুলের নরোম পলিতে জেগে ওঠে মানুষ,
আর পৃথিবী বেঁচে ওঠে বারবার!

মোট পড়েছেনঃ ১১৮৬জনআজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. প্রেমিকার গালের তিলের মত ভুল!
    প্রেমিকার গালের তিলকে প্রেমিক পুরুষের আরাধ্য বলেই জানতাম। এইটা যে ভুল তা জানা ছিলোনা।
    যে ভুলে পৃথিবী বারবার বেঁচে ওঠে সে ভুল নিরন্তর হতে থাকুক।
    কবিতায় ভালোলাগা।