মূল লেখায় যান

ভুলব না ৭১

শামসুল আলমএদেশ২১টি মন্তব্য

* হত্যাকারী খুনি পলাতক
চৌধুরী মঈউদ্দীন ও আশরাফুজ্জামান কে ধরে এনে ফাঁসি দেয়া হোক *

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। ১৯৭১ সালে এইদিনে বিজয়ের মুহূর্তে ১৪ ই ডিসেম্বর এদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক ও সংস্কৃতি ক্ষেত্রের অগ্রগণ্য মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ধরে এনে নির্যাতন করে হত্যা করা হয়। বাড়ী থেকে নেয়ার সময় অনেকেরই চোখ হাত পা বেধে নিয়ে যায়।

মুলত এই অপারেশনটি করেছিল এদেশের বাংগালী রাজাকার, আলসামস ও আলবদর বাহিনী। তাদের পরিকল্পনা ছিল এ জাতিকে মেধাশূন্য করা। সবাইকে অমানুষিক নির্যাতন করে, গুলি করে ক্ষতবিক্ষত  করে হত্যা করে, হত্যার পর রায়ের বাজারের পরিত্যক্ত ইটখোলা, মিরপুরসহ বিভিন্ন বধ্যভূমিতে তাদের ফেলে দেয়া হয়েছিল। এ ঘটনায় বিশ্ববিবেক স্তম্ভিত হয়ে পড়ে। সে সময় অনেকেই সেই নরঘাতক রাজাকারদের চিনে ফেলেছিল। তাদেরই মধ্যে চৌধুরী মঈনউদ্দীন একটা অন্যটা আশরাফুজ্জামান। এরা এখনো বেঁচে আছে বিদেশে পলাতক অবস্থায়। তাদের ট্রাইব্যুনাল -২ থেকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।

স্বাধীনতার ৪৯ বছর বয়স হলেও এখনো তাদেরকে আনতে পারল না কোন, সরকার?
আমরা জোর দাবি জানাচ্ছি ঐ দুই খুনি রাজাকারদের ধরে এনে ফাঁসি কার্যকর করা হোক।

আজ এই দিনটি আমরা শহীদদের জন্য গভীর শ্রদ্ধা ও বেদনার সাথে স্মরণ করছি।

মোট পড়েছেনঃ ৯৭৪জনআজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. সকল শহীদদের প্রতি গভির শ্রদ্বা জানাই।

    ৭১’এর প্রতিজন পলাতক আজও যারা আছেন তাদের ধরে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হউক। ওদের কুকীর্তি আগামী প্রজন্মের সামনে সেন্সর বিহীন ভাবে তুলে ধরা হউক।

  2. ফাঁসিই হোক দেশদ্রোহী রাজাকারদের একমাত্র উপযুক্ত সাজা।বিজয়ের মাসে সকল বিদেহী শহীদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই। আমাদের স্বাধীনতার সূর্য অক্ষয় থাকুক, স্বাধীন বাংলাদেশ চিরস্থায়ী হোক।

    ব্লগে আপনাকে স্বাগতম দাদা ভাই।
    নিয়মিত আপনার মুল্যবান লেখা গুলো লিখতে ভুলবেন না।

    শুভ কামনা 🌹🌹

  3. সোনেলা ব্লগে স্বাগতম আপনাকে।

    এই দুজন পলাতক সাজাপ্রাপ্ত রাজাকারকে দেশে ফিরিয়ে এনে দন্ড কার্যকর এবং সকল রাজাকারদের বিচার চাই।

    নিয়মিত লেখুন, সবার লেখা পড়ুন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।