মূল লেখায় যান

ভালোবাসি তোমাকে…

অপু রায়হানএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

প্রিয় সুপর্ণা’দি,
তোমার সাথে আমার ভালোলাগার সম্পর্ক নয়, ভালোবাসারও না,তবে কি প্রেমের? তাও না।
তাহলে কি বন্ধুত্বের, তাও না। একটা প্রশান্তির সম্পর্ক।
একটা গোলাপকে আমরা কেন ভালোবাসি?
গোলাপের ভিতরে কি কোন কামভাব আছে? তাহলে কেন ভালোবাসি?

বলছি শোন-
এক অজানা সহজাত টানের কারনেই গোলাপকে ভালোবাসি। গোলাপের ভিতরে বিধাতাই সেই টান দিয়ে সৃষ্টি করেছে।
ঠিক সেই টানটাই তোমার সাথে আমার।
এটাকে ভালোলাগা, ভালোবাসা, প্রেম কোনটাই বলতে পারবে না।

মোট পড়েছেনঃ ১০৯৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২০টি মন্তব্য

  1. সোনেলার উঠোনে স্বাগতম আপনাকে।
    কিছু সম্পর্কের কোন নাম থাকেনা,
    সহজাত, স্নিগ্ধ সম্পর্কে থাকেই,
    আপনার চিঠিতে তেমনই এক সম্পর্ককে দেখতে পেলাম।

    লিখুন নিয়মিত, অন্যের লেখাও পড়ুন।
    শুভ কামনা।

  2. কিছু সম্পর্ক হয়ে যায়, সম্বোধনহীন। অজানা আকর্ষন,প্রেম-কাম-বিরহ সব কিছুর উর্ধে। সহজাত আবেগটাই চুড়ান্ত রুপে প্রকাশিত হয়, যা বিশ্লেসন করে বলা যায়না।

    সোনেলা ব্লগে আপনাকে স্বাগতম। লিখুন নিজের খেয়াল-খুশি মতন। মিশে যান আর সবার সাথে পরিবারের একজনের মতো করেই। শুভ কামনা 🌹🌹

    1. কাছে আসার গল্পগুলো পূর্নতা পাবে কি পাবে না,কেউই জানে না……কেউ জানে না সব ভালোবাসায় জয় হবে কি হবে না?
      তবে ভালোবাসলে, ভালোবাসার জন্য লড়াইও করতে হয়।

  3. সোনেলায় স্বাগতম অপু। তোমাকে সোনেলায় আমন্ত্রন জানিয়ে যে সঠিক কাজটিই করেছি এ লেখাটি তার প্রমান। আমি জানি তুমি অনেক ভালো একজন লেখক।

    শুভকামনা আর একরাশ মুগ্ধতা 🌹

  4. ছোট তোমাকে দেখে ভালো লাগলো।।
    একটা গোলাপকে ভালো লাগে বলে,তার গাছে পানি দেই,সার দেই,যত্ন নেই।।আর ভালোবাসিনা বলে হয়তো ছিঁড়ে ফেলি।।
    প্রেম আর ভালোবাসাটা এখান থেকেই বোঝা যায়।।
    সুপর্ণা দিকে আমিও ভালোবেসে ফেলেছি।।
    শুভকামনা!!

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?