মূল লেখায় যান

ভালোবাসার দায়

নিরব সাগরকবিতা১৬টি মন্তব্য

পৃথিবীতে মানুষকে সকল ক্ষমতা দেওয়া হলেও কারো ভালোবাসা উপেক্ষা করার ক্ষমতা দেয়া হয়নি।

মানুষ একমাত্র ভালোবাসা পাওয়ার আশায় অন্য কারো সামনে নতজানুহয়ে বসতে পারে।

শুধুই ভালবাসার দায়, মানুষ করতে পারে অনায়াসে কদমবুচি হাত দুটি ছুঁয়ে পায়।

মানুষ জীবনে কেবলি ভালোবাসার কাছে অসহায় ,ভালোবাসার কাঙাল, ভালোবাসার দাস।

তাই কেউ কখনোই কারো ভালোবাসা উপেক্ষা করতে পারেনা, ভালোবাসা  অস্বীকার করতে পারেনা।

সেই প্রকাশভঙ্গি একেক জনের একেক রকম হতে পারে কেউ সূর্যের নেয় আবার কেউ বা চাঁদের নেয়।

অনেকেই আবার ঐ দূরাকাশের অস্পষ্ট তারার মত যা কিনা সাধারণ ভাবে দেখা না গেলেও তবু সে জ্বলতে থাকে।

এই স্বীকারুক্তি হয় তো অনেক সময় অপ্রকাশ্য থাকতে পারে। লোক চক্ষুর অন্তরালে থেকে যেতে পারে।

২৫/০৭/২০২০ খ্রিঃ

মোট পড়েছেনঃ ১০৭৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

  1. খুব সুন্দর আর সত্য কথা বলেছেন। ভালোবাসার জন্য মানুষ অনেক কিছুই করতে পারে। অনেক দিন পর আপনার লেখা পেলাম। খুব ভালো লাগলো ভাইয়া। শুভ কামনা রইলো

  2. মানুষ ভালোবাসার কাছে অসহায়। আবার সবার ভালোবাসা গ্রহনীয় নয় বলেই উপেক্ষা করা জরুরী হয়ে পড়ে। কারণ ভালোবাসা গ্রহণ এবং বর্জন দুটোই মনের বিষয়। এখানে জোর খাটানো যায় না।

    সুন্দর লিখেছেন। নিয়মিত লিখুন।
    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?