মূল লেখায় যান

ভালবাসার স্বর্ণ কুটির।

মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরীএকান্ত অনুভূতি১৫টি মন্তব্য

অর্থের সঙ্গে নেই আমার সখ্যতা।
তাই তোমার সংগেও হল না ঘনিষ্টতা।
সুখের হাটে যে টাকার ছড়াছড়ি
আমি বড্ড নিঃস্ব নেই যে কানাকড়ি।
তোমাকে উড়িয়ে নিতে পারবো না হাওয়াই জাহাজে।
আমি যে পড়ে আছি ভাংগা ডিংগি নৌকায় নয় পানির জাহাজে।
সোনা চাঁদি রূপা গহনা ব্রান্ডেড পোশাক পরিচ্ছদ কত কিছুই তোমার চাই।
এসবের জন্যে কাড়ি কাড়ি টাকা ধন সম্পদ বিত্ত বৈভব যে আমার নাই।
আমি নিজের যা কিছু আছে তা নিয়েই সুখী আর সন্তুষ্ট।
যদি ধরো আমার হাত তবে অল্পতেই হতে হবে তুষ্ট।
ভালবাসার নাকি প্রবল আর অসাধারণ শক্তি।
তাই ভালবাসলে থাকবে না অর্থের আসক্তি।
এসো মিলেমিশে ভালবাসায় হই একাকার।
ভালবাসার স্বর্ণ কুটিরে নেই অর্থের কারবার।

মোট পড়েছেনঃ ৯২৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৫টি মন্তব্য

  1. কয়েকদিন থেকেই আপনার কথা ভাবছিলাম ভাইয়া যে কেন আপনার লেখা পাচ্ছি না! যাক শেষপর্যন্ত এলেন স্বমহিমায়। ভালো আছেন নিশ্চয়ই। চমৎকার একটি প্রেমের কবিতা পেলাম। ভালোবাসার স্বর্ণকুটিরে শুধুই ভালবাসা থাকুক। অর্থ, সম্পদের পাল্লা টা যেন ভারী না হয় যেকোনো ভালোবাসার ঘরে।
    একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন

    1. দিদি ১৭ মে তারিখে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলাম। জ্বর ছিল ১মাস ১ দিন। সুস্থ হয়েও ইদানীং কেন জানি আর লেখালেখি করতে ইচ্ছে করছে না। ধন্যবাদ, সুস্থ আর ভালো থাকবেন।

    1. ভাইয়া ১৭ মে তারিখে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলাম। জ্বর ছিল ১মাস ১ দিন। সুস্থ হয়েও ইদানীং কেন জানি আর লেখালেখি করতে ইচ্ছে করছে না। ধন্যবাদ, সুস্থ আর ভালো থাকবেন।

    1. আপা ১৭ মে তারিখে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলাম। জ্বর ছিল ১মাস ১ দিন। সুস্থ হয়েও ইদানীং কেন জানি আর লেখালেখি করতে ইচ্ছে করছে না। ধন্যবাদ, সুস্থ আর ভালো থাকবেন।

    1. আপা ১৭ মে তারিখে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলাম। জ্বর ছিল ১মাস ১ দিন। সুস্থ হয়েও ইদানীং কেন জানি আর লেখালেখি করতে ইচ্ছে করছে না। ধন্যবাদ, সুস্থ আর ভালো থাকবেন।

  2. নিজের যা আছে তাই নিয়ে সুখী হওয়া উচিত।
    প্রকৃত ভালোবাসার সাথে অর্থের কোনো সম্পর্ক নেই।

    অনেক দিন পরে আপনার লেখা পড়লাম,
    মিস করি আপনার লেখা, আপনাকে।
    শুভ কামনা।

    1. ভাইয়া১৭ মে তারিখে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলাম। জ্বর ছিল ১মাস ১ দিন। সুস্থ হয়েও ইদানীং কেন জানি আর লেখালেখি করতে ইচ্ছে করছে না। ধন্যবাদ, সুস্থ আর ভালো থাকবেন।

    2. ভাইয়া১৭ মে তারিখে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলাম। জ্বর ছিল ১মাস ১ দিন। সুস্থ হয়েও ইদানীং কেন জানি আর লেখালেখি করতে ইচ্ছে করছে না। ধন্যবাদ, সুস্থ আর ভালো থাকবেন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?