মূল লেখায় যান

ব্যর্থ প্রেমিক

নিরব সাগরকবিতা৮টি মন্তব্য

 আমি যাদেরকে ভালোবাসার মানুষ হিসেবে আবিষ্কার করেছিলাম; তারা কেউ আমাকে ভালবাসেনি ।

যারায় ভালোবাসা দিবে বলে কথা দিয়েছিল; তারায় সময় করে সুযোগ বুঝে ভুলে গেছে ।

যাদের চোখে ভালবাসার জল খুঁজে ছিলাম; তাদের সবাই ছলনার ছলে দূরে ভেসে চলে গেছে।

যাদের অন্তরে প্রেমের বীজ বুনতে চেয়েছিলাম; তারা সবাই এখন অন্যের ফসল চাষ করে।

 যাদের বুকে বসত করতে চেয়েছিলাম; তাদের সবাই কারো না কারোর বুকে বাস করে।

আমি কখনো অতি মানবীয় গুণের কোন নারীর প্রেমে পড়িনি; তবুও দিন শেষে আমি ব্যর্থ প্রেমিক।

৩০/০৫/২০২০ খ্রিঃ

মোট পড়েছেনঃ ১৭৮৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৮টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?