মূল লেখায় যান

প্রিয় মানুষের বেঁচে থাকা

নিরব সাগরকবিতা২১টি মন্তব্য

 

কুয়াশায় সবকিছু অস্পষ্ট দেখা যায় অথচ তোমার মুখখানা জ্বলজ্বলে রাঙা পোস্টার হয়ে থাকে।

সোডিয়াম লাইটের নিচে দাঁড়ালে সকলকেই অন্য রকম দেখায় অথচ তোমার চেহারা সব সময় অবিকৃত হয়ে থাকে।

বয়স হয়ে যাওয়ায় সুন্দর চোখ ঘোলাটে হয়ে আসে অথচ তোমাকে দেখার জন্য চোখ দুটি সবসময়ই পূর্ণযৌবনা হয়ে থাকে।

অনেক প্রিয় মুখ অপরিচিত হয়ে যায় অথচ তোমার জীবনাদর্শ প্রতিবেশীর মত মনে হয়ে থাকে।

কারণে অকারণে অনেক কিছু ভুলে যায় সবাই অথচ প্রিয় মানুষের অস্তিত্ব প্রতিদিনের সকালের মতো হয়ে থাকে।

আমরা সবাই মরে যাই অথচ প্রতিটা প্রিয় মানুষগুলো প্রিয় মানুষের অন্তরে অবিনশ্বর হয়ে বেঁচে থাকে।

মোট পড়েছেনঃ ৭৮১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২১টি মন্তব্য

  1. “কুয়াশায় সবকিছু অস্পষ্ট দেখা যায় অথচ তোমার মুখখানা জ্বলজ্বলে রাঙা পোস্টার হয়ে থাকে।”

    প্রিয় মানুষগুলো থাকুক বেঁচে
    তোমার আমার লেখায় !
    খুব ভাল , শুভ কামনা

  2. সোডিয়াম লাইটের নিচে দাঁড়ালে সকলকেই অন্য রকম দেখায় অথচ তোমার চেহারা সব সময় অবিকৃত হয়ে থাকে।

    মন ছুয়ে গেছে রে ভাই। খুবই ভালো লাগলো ।

    এমন আরও লেখা চাই

  3. প্রিয় ব্লগার, আপনি সোনেলায় নতুন বিধায় প্রকাশনা সম্পর্কে কোনো ধারনা নেই আপনার। সম্ভবত আপনি সোনেলার নীতিমালা পড়েননি।
    নীতিমালার ধারা পাঁচ এ বলা হয়েছে _” ৫/ সোনেলা পোস্ট ফ্লাডিং নিরুৎসাহিত করে। একজন ব্লগার দিনে একের অধিক পোস্ট না দেন , সোনেলা এটি প্রত্যাশা করে। ২৪ ঘন্টায় কোন ব্লগারের একাধিক পোস্ট হলে , একটি রেখে অন্য সব পোস্ট খসড়ায় রেখে দেয়া হবে। এক্ষেত্রে ব্লগার ইচ্ছে করলে পরেরদিন খসড়ায় জমাকৃত পোস্ট পুনঃ পোস্ট দিতে পারবেন। ”

    আপনার পরবর্তী পোষ্ট এই পোস্টের ঘন্টা পরে দিতে পারবেন। ২৪ ঘন্টা অতিক্রম না করায় আপনার পোষ্টটি খসড়ায় রাখা হয়েছে। যা আপনি ইচ্ছে করলে আজ রাত ৯ঃ ১৮ মিনিটে প্রকাশ করতে পারবেন।
    সোনেলা ব্লগের নীতিমালাটি পড়ার জন্য অনুরোধ করছি। এখানে ক্লিক করে নীতিমালাটি পড়ুন।
    সোনেলার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।
    শুভ ব্লগিং।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?