মূল লেখায় যান

প্রবাসী নিলু নববধূ , হাতের মেহেদি এখনো আছে ,কিন্তু নেমে পড়তে হয়েছে কাজে জীবিকার তাগিদে

নার্গিস রশিদঅন্যান্য৩টি মন্তব্য
প্রবাসী নিলুর ডায়েরিঃ  নিলুর স্ত্রাগল
সকাল ছয়টায় নিলুকে রেডি হয়ে যেতে হয় রুটিন মোতাবেক। কারন কাজ আরম্ভ আট টায় ,যেতে সময় লাগে এক ঘণ্টা । দুই বাস ধরতে হয়। তাই ঠিক সময় রওনা না দিলে সব লেট হোয়ে পড়বে ।
নভেম্বরের সকাল মানেই আট টায় কিছুটা আলো হয় ।তার মানে সাতটায় অন্ধকার ।
নিলু রেডি হোয়ে বেরিয়ে পড়ে। বাচ্চা টা যেতে দিতে চায়না। কাপড় ধরে টানে । কিন্তু কি করা ? টাকার তো দরকার । হাতে কোনও পয়সা নাই। যা ছিল তা  মুছে বাড়ী কেনার জন্য দিতে হয়েছে।এদেশে এই এক সুবিধা ,কিছু টাকা জমা করে দিলেই একতা বাড়ী কেনা যায়। অবশ্য মাসে  মাসে লোণের টাকা শোধ করতে না পারলে ব্যাঙ্ক নিয়ে নিবে বাড়ি ।
স্বামীর চাকুরী তে চলা কঠিন। বেতন তেমন নয়। তখন পুরো বাড়ির এক্সট্রা ঘর গুলো ভাড়া দিয়ে দিতে হয়।
এভাবে কাজ করছে এদেশের মাটিতে পা রাখার মাত্র এক সপ্তাহের মধ্যেই
কে বলবে কদিন আগেই তার বিয়ে হয়েছে বা সে নববধূ । সংসারের যাঁতাকল আর কঠিন বিদেশ । সব পরিস্থিতিকে যে মানিয়ে চলতে পারবে সেই জয়ী হবে।
চরায় উৎরায় মানে জীবন।
সব কিছু দেশে রেখে আসা পরিবার কে জানানো যায় না । বলতে হয় “তোমার দোয়ায় ভালো আছি মা ” নাটকের বুলি।
কিন্তু জীবন খুব কঠিন তারপরে বিদেশ। কাউ টাকা দায় না। টাকা অর্জন করে নিতে হয়।
নিলু আজকের মতো ডায়েরির  খাতা  এখানেই শেষ করে বন্ধ রাখে ।
মোট পড়েছেনঃ ৭১৮জনআজ পড়েছেনঃ ০জন

৩টি মন্তব্য

  1. জীবনের প্রতিটি পদক্ষেপ জটিল। বিশেষ করে প্রবাস জীবন। অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করতে হয়। এটা যারা দেশে থাকে, তাঁরা সঠিকভাবে উপলব্ধি করতে পারে না। ধন্যবাদ ও শুভকামনা রইলো।

    1. সত্যি তাই । কাজ করতে গিয়ে অনেক মেয়ে র সান্নিধ্য পেয়েছি ,তাদের মনের কথা গুলো লিখে যাচ্ছি । অনেকে জানে না বিদেশে কি তারা করে তাদের মানসিক কষ্ট ,কি ভাবে দিন যায় । আমি তাদের পেছনের গল্প গুলো বলছি । সবার সত্য জানা উচিৎ । ধন্যবাদ আপু ।

  2. “নিলুর গল্প আমাদের চিরচেনা বাস্তবতার প্রতিচ্ছবি—যেখানে নতুন জীবনের রঙ মুছে যাওয়ার আগেই জীবিকার লড়াইয়ে নামতে হয়। মেহেদির রঙ আর স্বপ্নের আলতো ছোঁয়া থাকলেও প্রবাসের জীবন বাস্তবতায় ভরপুর। এই লেখাটি শুধু এক নববধূর কাহিনি নয়, এটি হাজারো নারীর নিরব সংগ্রামের প্রতীক।”

    সমাজের বাস্তবতা নিয়ে লিখেছেন, দিদি। আশা করি ভালো থাকবেন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।