মূল লেখায় যান

দেশটা একটি নাট্যমঞ্চ

মোঃ মজিবর রহমানএকান্ত অনুভূতি১৪টি মন্তব্য

সাচ্চাকথা রটছে দেখুন র‍্যাব অভিযানে
করছে কারা করাচ্ছে কারা দেখুন সবে জানে
শুধু শুধুই জনতাকে মাঝে আনছ কেন?
দেশের হর্তাকর্তা করছে সগৌরবে
করছে নিজ ক্ষমতা গৌরবেই।

ধরছে পরা নর্তকী দারোয়ানরা
ধরছেনা কেন মিয়া ভাইয়েরা
অভিনেতা পড়ছে ধরা
পরিচালক কেন ছাড়া?

সকল অন্যায় রইছে বাঁধা
পাপজমা স্রষ্টায় আঠা
ক্ষমতা দেখাচ্ছ দেখা
শাস্তির বিধান পরকারে পাক্কা!

কেলেঙ্কারি ঘটলেই সাময়িক বহিষ্কার
দুদিন পরেই স্বগৌরবে নিলজ্জ আবিষ্কার
লজ্জাহীন দায়িত্বহীন এই কর্তায়
বসিবে স্বআসনে পুর্ণক্ষমতায়।

মোট পড়েছেনঃ ৮৬৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৪টি মন্তব্য

  1. হুম রাঘব বোয়াল রা ধরাছোঁয়ার বাইরে, চুনোপুঁটি ধরে জল ঘোলা করা আরকি। চমৎকার কবিতা ও বিষয়বস্তুর উপস্থাপন। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর

  2. সকল অন্যায় রইছে বাঁধা
    পাপজমা স্রষ্টায় আঠা
    ক্ষমতা দেখাচ্ছ দেখা
    শাস্তির বিধান পরকারে পাক্কা!

    পরপারে না শুধু বেচে থাকতেও পাপের প্রাশ্চিত করার কিছুটা হলেও নতিজা আছে। সুন্দর সাহসী কবিতা। চলুক আরো কয়েকখান কবিতা বোস্ট।

  3. দুর্বলেরা বোকা
    তাইতো বসে খায় চিরকাল
    বদ সবলদের ধোকা!

    দেখছেন বসে উপরওয়ালা
    চলছে যে বাহার,
    নিশ্চয় তিনি করবেন বিচার
    কেউ পাবে না ছাড়।
    লৌহ গড়া দ্বার?
    ঢাকবে সেদিন আপন রোষে
    ভাবছি যা আমার।

    সুন্দর অনুভুতিতে অনন্য নিবেদন।
    ভীষণ মুগ্ধতায় শুভ কামনা রাখলাম পাতায়।

    1. সুপ্রিয় ভাইজান, প্রবন্ধ বা বড় লিখার ধৈর্য্য শক্তি আমার নাই। মাথায় আসল দশ মিনিটে কাম শেষ। হ্যাঁ সব সময় চলছে কিন্তু এখন লিমিট ক্রস করে যাচ্ছে। কার কাছে দাবি করব? আশার স্থল শেষ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?