মূল লেখায় যান

দুঃখ অসুখের ঔষধ

মুহম্মদ মাসুদকবিতা১৮টি মন্তব্য

শহরে কাঁক ফুল ফোটে ভোরে
একদম স্নিগ্ধতার ভোরে
এ-শহরে শিশিরবিন্দুর বড্ড অভাব!

এ-শহরে মাছিরা মধু সংগ্রহ করে বাঁচে।
প্রেমিকার গোলাপি ঠোঁটের মধু!
শ্রম নেই, ঘাম নেই, ক্লান্তি যেখানে বিনোদন

অথচ, মশা যুদ্ধ করে বাঁচে
বউয়ের কোলে সুখের অসুখ!
ঘুম নেই, পবিত্রতা নেই! ভালোবাসা সেখানে নিরস্ত্র।
রক্তবমি তাদের সকালের নাস্তা ;

শহরে চিলের সংখ্যা নেই!
বহুগুণ তার-ও দ্বিগুণ
বনবন করে ঘুরছে
অলিগলি, বাছাই করা অট্টালিকায়।
আসলে! শহরে দুঃখ অসুখের ঔষধ নেই।

মোট পড়েছেনঃ ৭০০জনআজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. ভাই আপনার প্রোফাইল ছবিটি পরিবর্তন করুন। কারন বইয়ের প্রচ্ছদটি বিতর্কিত। এই প্রচ্ছদের কারনেই গতবার বইমেলায় আপনার বই প্রকাশিত হয়নি তাইনা? এবং হুমায়ুন আহমেদের পরিবারও এতে সম্মতি দেয়নি।

    বিতর্কিত কিছু সোনেলায় না রাখাই উত্তম। শুভকামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।