মূল লেখায় যান

দিনবদল

তৌহিদুল ইসলাম সরকারকবিতা৯টি মন্তব্য

শুরু হলো এই ব্লগে পথচলা- আজ থেকেই….

দিনে দিনে দেশটা আমার

যাচ্ছে হয়ে কেমন,

দেখেছি যা নেইতো কিছুই

আগের মতো তেমন,

সহজ-সরল মানুষ যে নেই

সহজ-সরল আর,

বদলে যাওয়া মানুষরা সব

স্বার্থ খুঁজে তাঁর !

চায় না ভাল কেউ যে কারো

একটু দিয়ে ছাড়,

চায় যে শুধু আপন মনে

ভালোটা যার যার !

দেশের ক্ষতি দশের ক্ষতি

ভাবনাতে নেই কারো,

চাইছে যত পেলেও তত

লাগবে নাকি আরো !

এমন করে দেশটা আমার

কেমনে থাকে ভালো,

হায় বিধাতা ! আর কতদূর

দিনবদলের আলো !

মোট পড়েছেনঃ ৫৮০জনআজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

  1. স্বাগতম সোনেলায়।
    প্রথম কবিতা ভালোই লেগেছে ।

    আপনার সম্পর্কে পড়লাম আপনার প্রফাইলে
    লেখার সাথে জড়িত অনেক পুর্ব থেকেই।

    নিজের লেখা সবাইকে পড়ান
    অন্যের লেখা পড়ুন।
    শুভ কামনা।

  2. দিনবদল হচ্ছে, তবে সেটা আলোর দিকে নাকি অন্ধকারের দিকে আমরা সবাই প্রশ্নের সামনে।
    বেশ ভালো একটা ছন্দের কবিতা দিয়ে শুরু করলেন। সোনেলায় স্বাগতম আপনাকে। -{@

  3. কবিতার ভাব গভীর কিন্তু প্রকাশটা আরেকটু নান্দনিক হলে আরো সমৃদ্ধ হতো। ভাল হয়েছে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।