মূল লেখায় যান

তোরা ছিলি তোরা আছিস

মানিক পাগলাকবিতা৬টি মন্তব্য

আজ তোদের কথা
অনেক বেশিই মনে পড়ে,
ভেসে গেছে সকল আবেগ
বাস্তবতার নীরব ঝড়ে।

ক্যাম্পাস মুখরিত ছিল
আমাদের কোলাহলে,
নির্বাক ছবি সজল নয়নে
স্মৃতির কথা বলে।

ব্যস্ততায় ছিলি তোরা
অবসরেও সঙ্গী,
তোদের ছেড়ে এখন আমি
বাস্তবতার জালে বন্দী।

ভাল থাকিস তোরা সবাই
দুঃখ থেকে দূরে,
শত ব্যস্ততার কোলাহলেও যেন
সুখের বৃষ্টি ঝরে।

মোট পড়েছেনঃ ৬৬৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৬টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?