মূল লেখায় যান

তোমায় আজ ঘৃণা করবো বলেই এই কবিতা……

সিহাবকবিতা৫টি মন্তব্য

তোমায় ঘৃণা করবো বলে

আজ খুব করে পণ করেছিলাম !

ভেবেছিলাম ভাল যেহেতু বেসেছিলাম অনেক

দেখিনা একদিন ঘৃণার রঙ মনের ভিতরে এঁকে !

কিন্তু হায় !

আজ যখন তোমার খারাপ দিকগুলো খুঁজছিলাম,

কোন টা ঘৃণার, আর কোনটা যে ভালোবাসার-আমি কুলই পাইনি !

তুমি আমায় যখন খুব বকো-আমারি কিছু ভুলে

তখন আমি তোমায় ঘৃণা করতে চেয়েছি !

তোমার সে গা-জ্বলা কথার মাঝেও যেন

কি একটা আছে ! মাদকতা ? ভালবাসা ? কি জানি !

যেভাবে তুমি আমায় তিরস্কার কর

তাতে আমি খুবই পুরস্কৃত হই !

তোমার তেজমাখা কথার আওয়াজ

আমায় তোমাকে অন্য ভাবে প্রেমে পড়ায় !

আমি ছোটলোকের মত করে খাই

এই কথা সে অনেক বছর ধরেই শুনেছি !

করেছি সে ভুল বারবার

শুধু তোমার বকুনি-ভরা মুখের অভিব্যক্তি দেখবো বলে !

ঘন্টায় ঘন্টায় একমিনিটের জন্যে ফোন করিনি বলে

কৈফিয়ত চেয়েছো সেই ফোনেই ।

ঘন্টা পর ঘন্টা ধরে রাগ ঝেড়েছো আবেগমাখা অভিযোগে !

কিন্তু তুমি তো জানো না

ফোনে ঝগড়া আর সরাসরি ঝগড়া এক নয় !

দুটিতেই তোমার ভিন্নকন্ঠ শুনতে যে পাই !

আর কন্ঠের ভিন্নতা মানে

তোমায় ভালোবাসার এক ভিন্ন দিক !

হায়, এ কি !

আমি যে তোমায় ঘৃণা করবো বলেই

আজ কবিতা লেখতে বসেছিলুম ।

যেভাবে তোমায় আমি ঘৃণা করি

সে তো ঘৃণা নয়ই-বরং ভালবাসা !

হয়তো তোমার প্রেমে পড়ে ভালবেসেছি বলেই

আজ একদিনের জন্যেও তোমায় ঘৃণা করতে পারি নি !

নাকি তুমি আমার শুধুমাত্র ভালবাসার !

ঘৃণার নও ! একমুহুর্তের জন্যেও নও !!

মোট পড়েছেনঃ ৩০৬৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৫টি মন্তব্য

  1. পরাস্ত হতে হয় সর্বক্ষণ যখন তাকে ঘৃনা করার ব্যর্থ প্রচেষ্টা করা হয় যাকে একবার ভালোবেসেছিলেন, ভাল লিখেছেন কবিতা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?