মূল লেখায় যান

তোমাকে চাই আমার ফুসফুসের খুব কাছে

অপু রায়হানএকান্ত অনুভূতি১৪টি মন্তব্য

সে আসে ধীরে!
সে আসে ঘুমন্ত ফুসফুসের শ্বাস -প্রশ্বাসের মত ধীরে!
রাতের গভীরতার সাথে সাথে সে বেড়ে উঠে। নিশিরাতের পালছেড়া কুকুরের ব্যস্ততাহীন চোখের মত সে জেগে থাকে। সে অপেক্ষায় থাকে আমার ভেতরে স্বাধীন হবার।
চোখ বন্ধ করলেই আজকাল চাঁদনী রাতেও নামে রাজ্যের অন্ধকার। নিভে যাওয়া দেয়াশলাইয়ের কাঠিতে জেগে থাকো তুমি আগুনের শেষ লাল স্ফুলিঙ্গ হয়ে।

তোমার নিঃশ্বাসে বিশুদ্ধ ভালবাসার উঞ্চ বাতাস, আমি অক্সিজেন ভেবে ভর্তি করে রাখি আমার ফুসফুস।
ঘুমিয়ে পড়াটা কতটা সহজ আজকাল!
বাতি নিবিয়ে চোখ বন্ধ করে রাখা।।
নির্ঘুম অন্ধকার ঘরে সে আসে ধীরে, সে আসে সবার অজান্তে আমার খুব কাছে!

মোট পড়েছেনঃ ৯৭২জনআজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. ধীরে আসে বলেই থাকে দীর্ঘক্ষণ।
    ‘ তোমার নিঃশ্বাসে বিশুদ্ধ ভালবাসার উঞ্চ বাতাস, আমি অক্সিজেন ভেবে ভর্তি করে রাখি আমার ফুসফুস।’ বাহ! এমন ভাবে ভালোবাসার জনকে প্রকাশ এই প্রথম পড়লাম।
    ভালো লেগেছে লেখা।

    # শিরোনামে ইমো না দেয়াই ভালো।

  2. এতো এতো ভালোবাসা কই রাখা হয়? বুকের সমস্তটা জুড়েই অক্সিজেনের সাথে কাউকে রেখে দিলে ভালোবাসা রাখার এক্সট্রা জায়গা থাকে !! অপেক্ষা আর অক্সিজেন মিলেমিশে এক অদ্ভুদ ভালোবাসা হয়ে গেছে। সে আসুক তবে, অপেক্ষার অবসান ঘটুক। শুভ কামনা 🌹🌹