মূল লেখায় যান

তুমি আমায় ভালোবাসোনি

জিনিয়া জুঁইকবিতা২টি মন্তব্য

আমাদের নীড় বাঁধার সময় যখনই এগিয়ে আসে

ঠিক তখনই তুমি এক পা করে পেছাতে থাকো।

আশ্চর্য! আমি কেমন সমাজ-সংসার তুচ্ছ করে তোমার কাছে ছুটে গিয়েছিলাম।

 

এদিকে তুমি অনায়াসে বলে বেড়াও, তোমাকে আর ভালো লাগে না।

ওমন শুষ্ক, আদ্র চোখে বড্ড বেমানান মনে হয়!

এই যে রোজ তোমার জন্য চোখে কাজল আঁকি,

সেটা বোধহয় তুমি কোনোদিন যত্ন করে দেখতে চাওনি!

 

আমাদের গত হওয়া যতদিন গেছে,

আমি ক্রমেই দূরে সরে যাওয়ার আশঙ্কায় মরছি।

একটা নির্দিষ্ট সময়ের পর যখন বয়সের ভারে ছাপ পড়ে যায় মুখে

তখন তুমি ঠিকই নতুন কারোর খোঁজে ব্যস্ত হবে জানি।

তবে, অনিরূদ্ধ তুমি আমায় ভালোবাসোনি!

মোট পড়েছেনঃ ৬৪৮জনআজ পড়েছেনঃ ০জন

২টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।