মূল লেখায় যান

চিহ্ন

মুহম্মদ মাসুদকবিতা১১টি মন্তব্য

 

পৃথিবীর আশ্চর্য জাদুকরী বটগাছ;

অথচ বাবা নেই!

 

রোগশোক আমড়াঢেঁকির শরীরে

কাশফুলে সুগন্ধি নেই ;

কাকতাড়ুয়ার বুকে রৌদ্রের কাঁটা

রক্ত নেই, আহাজারি চিৎকার নেই!

 

অদ্ভুত পৃথিবী!

মোনাজাতে সন্তানের হাত ওঠে না ;

ফেসবুকে শুধু শুধু ঘোষণা-

বাবা আর নেই!

মোট পড়েছেনঃ ১৬৮জনআজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. হ্যাঁ সবকিছু এখন ফেসবুকীয় হয়ে গেছে। কেউ মারা গেলে তার জন্য দোয়া না করে আগেই ফেসবুকে স্ট্যাটাস দেয়। এতো জঘন্য লাগে। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন