মূল লেখায় যান

চাওয়া বনাম পাওয়া

শাহানা আক্তারকবিতা, সাহিত্য৩টি মন্তব্য

তোমায় আমি বলেছিলাম চাঁদ হতে,
যেন রাতের নির্জনে,তোমার চোখে চোখ রেখে
মনের না বলা কথাগুলো বলতে পারি।

তোমায় আমি বলেছিলাম পাখি হতে,
যেন আমার প্রিয় সে কথাটি
তোমার মুখে শুনতে পারি।

তোমায় আমি বলেছিলাম ফুল হতে,
যেন ইচ্ছে হলেই
তোমার গায়ের গন্ধ নিতে পারি।

তোমায় আমি বলেছিলাম নদী হতে,
যেন যখন তখন অবাধে
তোমার বুকে সাঁতার কাটতে পারি।

তোমায় আমি বলেছিলাম বৃষ্টি হতে,
যেন তোমার পবিত্র ধারায়
নিজেকে শুদ্ধ করতে পারি।

তোমায় আমি বলেছিলাম বাতাস হতে,
যেন প্রতিটি নিঃশ্বাসে
তোমায় আমি অনুভব করতে পারি।

তুমি কিনা আকাশ হলে,
তাইতো আজ দূরে দাঁড়িয়ে,অবাক দৃষ্টিতে
তোমার বদলে যাওয়াই কেবল দেখতে পারি।

মোট পড়েছেনঃ ৮০২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩টি মন্তব্য

  1. তোমায় আমি বলেছিলাম, এই শব্দগুলোকে প্রতি স্তবকে একটু ওলোটপালোট করে দিলে পড়তে আরো শ্রুতিমধুর লাগতো। যেমন—
    নদী হতে বলেছিলাম তোমায় কোন একদিন….
    কখনো হুট করে বলেছিলাম তোমাকে বাতাস হতে..এভাবে একটু একটু চেঞ্জ করে দিলে।
    মন্তব্যে কষ্ট পেলেন নাতো?
    কবিতাটা কিন্তু বেশ হয়েছে, বিশেষ করে শেষ তিনটি লাইন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?