মূল লেখায় যান

চড়ুইভাতি

সাবরিনাকবিতা১৫টি মন্তব্য

একটি বেজোড় রেণুতে,
এক বিন্দু বৃষ্টি
এক ছটা কাঁদা
এক ফালি মেঘ
এক চিমটি ধুলো।

একটি পা মাড়ায়,
একটু নিখাদ বাতাস
একটু উপাদেয় খনিজ
একটু খানি আলো
একটু বাঁচতে চায়।

একটি চড়ুই তারপর,
একবার বয়ে নেয়
একটি আরো রেণু
একের অধিক রেণু
একটি কুটির গড়ায়।

একদল তরুণের প্রবেশ,
একটি লোলুপ নিশানা
একটি চড়ুই বক্ষ
একটি আরো চড়ুই
একটি চড়ুই ভাতি।

একটি আদিম চক্র,
একটি রেণু সৃষ্টি
একটি রেণুর নাশ
একটি ঘায়েল চড়ুই
একটি তরুণে উল্লাস।

একটি শকুন ওড়ে
একটি তরুণের লাশ।

মোট পড়েছেনঃ ৮৬৯জনআজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

    1. এর আক্ষরিক ব্যাখ্যাটা খুব সোজা। আমি চেষ্টা করছি বুঝিয়ে দিতে।
      এটি অনেকটা Ecological Pyramid এর মত। এখানেও উৎপাদক রূপী রেণু, প্রাইমারি খাদক হিসেবে চড়ুই, সেকেন্ডারি খাদক রূপে তরুণ ও সর্বোচ্চ খাদক হিসেবে শকুনকে দেখানো হয়েছে। এই উর্ধ্বমুখী খাদ্যস্তর দ্বারা সমাজের অতি নিম্নস্তর থেকে শুরু করে মধ্যস্তর ও অতি উচ্চস্তরের মানুষে মানুষে বৈষম্যের দিকটি দেখানো হয়েছে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।