মূল লেখায় যান

ঘটন অঘটন, অপরিকল্পিত জীবন ।

নিরব সাগরএকান্ত অনুভূতি১৪টি মন্তব্য

পরিকল্পনা করে জীবনের সবকিছু হয় না, অনেক কিছুই পরিকল্পনার বাহিরে হয় । যাকে কিনা বলা যায় অপরিকল্পনীয়।
অনেক কিছু করে ঘটা করে করা হয় না, দুর্ঘটনায় হয়ে যায় ।যাকে কিনা অঘটন বলা হয়।
জীবনটা সময়ের মতো, পরিকল্পনা হলো স্রোতের মতো। সময় যেভাবে আটকে রাখা যায় না জীবনটা ও তাই। তবে স্রোতের গতি পথটাকে পরিকল্পনা করে অনেক কাজে লাগানো যায় ।
এই প্রবাহমান সঠিক সময়ে কাজে লাগাতে পারলেই তবেই ভালো কিছু করা সম্ভব, নাহলে তো অসময় হয়ে যাবে। দুর্ঘটনা হয়ে যাবে।
সময়ের সাথে তাল মিলিয়ে জীবনটা চালানো অনেক কঠিন ।এজন্য আমরা পরিকল্পনা করে সবকিছু করতে পারিনা।

পরিকল্পনা নিতে গেলেও তো একটা সময়ের অপচয় হয় ।আবার ঘটা করে সব সময় ভালো কিছু হয় না ।

সর্বোপরি জীবন একটা প্রবাহ, নদীর স্রোত প্রবাহমান, সময়ও প্রবাহিত।

এতকিছু বলার মানে হলো, জীবনের চাই একটা প্রগতিশীল গতি ।যা কিনা সময়, স্রোত, পরিকল্পনার সাথে জীবনটাকে পরিচালিত করতে সহযোগিতা করবে।
আর তা না হলে এক সময় এসব কিছু থেকে অন্য এক পৃথিবীতে বসবাস করতে হবে।
যেখানে পৃথিবী ঘুরছে সেখানে আপনি আমি কেউ যদি বসে থাকি তাহলে তো পৃথিবীর সাথে চলতে পারব না।

মোট পড়েছেনঃ ৮১৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৪টি মন্তব্য

  1. জীবনের চাই একটা প্রগতিশীল গতি ।যা কিনা সময়, স্রোত, পরিকল্পনার সাথে জীবনটাকে পরিচালিত করতে সহযোগিতা করবে।

    চমৎকার বলেছেন। অপরিকল্পিত অনেক কিছুই ঘটে যা সুখের, অসুখের হয়।

  2. শুধু পরিকল্পনায় কিছুই হয় না এটা সত্য কথা কিন্তু পরিকল্পনাটি যদি হয় সঠিক এবং সময়পযোগী এবং তা বাস্তবায়নে যদি সব উপকরণ ঠিকঠাক মতন থাকে তবেই পরিকল্পনাটি কাজে আসে নতুবা মুখ থুবরে সেখানেই পড়ে থাকে।আর একটি বিষয় আছে তা হল ধৈর্য অধ্যাবসায়।
    খুব ভাল লাগল।

  3. জীবনের অনাগত দিন গুলো কেমন হবে তা আগেভাগে নির্নয় করা খুব কঠিন। আজকের ভুল গুলো থেকে যদি শিক্ষা নেয়া যায় তাহলে আগামীতে পথ চলা সহজ সাবলীল হওয়ার সম্ভাবনা থাকে। আমরা পৃথিবীর সাথে পাল্লা দিয়ে চলতে পারবো না। কারণ পৃথিবী ঘুরে প্রকৃতির নিয়মে। সময়, স্রোত, সৃষ্টি জগতের সবকিছুই প্রকৃতির নিয়মে আবদ্ধ। আমরা চাই বা না-চাই অদৃষ্টকে মেনে নিয়েই জীবন যাপন করি।

    একান্ত অনুভূতি ভালো লাগলো।
    আরও লিখুন।
    শুভ কামনা 🌹🌹

    1. পৃথিবীতে থাকতে হলে পৃথিবীর গতির সাথে তাল মিলিয়ে চলতে হবে । আপনি যার কাছে থাকবেন তার বাধ্যগত হয়েই চলতে হবে । তা নাহলে ঠিকে থাকতে পারবেন না । জীবনটাতো তারি একটা অংশ মাত্র।

      অনেক ভালো বলেছেন , আমার ভালো লেগেছে অবশ্য। আন্তরিকতা নিবেন ।

  4. পরিকল্পনা করে জীবনের সবকিছু হয় না, তবে জীবনের একটা উদ্দেশ্য চাই। সে উদ্দেশ্য নিয়ে একটা পরিকল্পনাও থাকা চাই।
    পরিকল্পনা করে সবাই যে সফল হয়েছে এমন না, তবে যারা সফল হয়েছে তাদের সবারই একটা পরিকল্পনা ছিলো।

    ভালো লেগেছে লেখা।
    শুভ কামনা।

  5. “জীবনের চাই একটা প্রগতিশীল গতি ।যা কিনা সময়, স্রোত, পরিকল্পনার সাথে জীবনটাকে পরিচালিত করতে সহযোগিতা করবে।“

    ভালো বলেছেন বন্ধু
    শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?