মূল লেখায় যান

কলকাতা বইমেলা

অরুণিমা মন্ডল দাসকবিতা৮টি মন্তব্য

উচ্চস্বরে বিক্রেতাদের ডাকে
কোকিল আর বাসের ছাদে বসে থাকা কাক
টাইমকল খুঁজছে
কবিরা বই!
নামের দুদিক চিৎকার মধ্যিখানে দীর্ঘশ্বাস
প্লাশ মাইনাস বোনাস বসে থাকা
নাম থাকলে বই য়ের অবাধ চলন
কেউকেটা লাউডগা সাপ দুলছে
তরুন লেখক
হয় বাস্তব দেখে চুপ
না হয় কাদা মেখে জোরে জোরে হাসো
আবৃত্তি করো
গলা পিঠ জুতো সিনিয়রদের সবকিছু ধরে সেলফি
মোবাইল ফোন ছুটছে
আ্যন্টিভাইরাস আর ভালোবাসছে না
সবাই ভাইরাসের বদনামি দেখে, সফটওয়ারের টানগুলো দেখে না—¡

—————
অরুণিমা মন্ডল দাস
কলকাতা, ভারত।

মোট পড়েছেনঃ ৬৮৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৮টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?