মূল লেখায় যান

কবিতাঃ অভিমান

মিজভী বাপ্পাকবিতা১৮টি মন্তব্য

তোমায় নিয়ে লিখবো না কোন কবিতা আর গান,

করবো না আমি তোমায় ফিরে আসার আহবান।

তোমায় নিয়ে সাজাবো না আর কোন স্বপ্নের সোপান,

করবো না আমি তোমায় ভ্রমণের আহবান।

 

লিখবো না আমি কোন কবিতা আর গান,

করবো না আমি তোমায় ফিরে আসার আহবান।

 

তোমায় নিয়ে দেখবো না আর কোন আশার নিশান,

করবো না আমি তোমায় ভালবাসার আহবান।

অকারণেই তুমি করেছো আমার উপর অভিমান,

সে যাতনায় আমি হয়ে গিয়েছি শোকে মুহ্যমান।

 

লিখবো না আমি কোন কবিতা আর গান,

করবো না আমি তোমায় ফিরে আসার আহবান।

 

তোমায় নিয়ে নেই আর কোন পিছুটান,

হয়ে গিয়েছে সব স্মৃতির অবসান।

তোমায় নিয়ে দেখবো না কোন ভালবাসার অভিযান,

তবুও ভালবেসে যাবো যতদিন রবে আমার এই প্রাণ।

 

লিখবো না আমি কোন কবিতা আর গান,

করবো না আমি তোমায় ফিরে আসার আহবান।

মোট পড়েছেনঃ ১০৫০জনআজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. “লিখবো না আমি কোন কবিতা আর গান,
    করবো না আমি তোমায় ফিরে আসার আহবান।”

    কথা গুলো ভিন্ন কিন্তু প্রায় একই শব্দ ছন্দের ব্যবহার খুব প্রচলিত একটি গানে রয়েছে।