মূল লেখায় যান

এক টুকরো স্বর্গ

ইঞ্জাএকান্ত অনুভূতি, কবিতা১৪টি মন্তব্য

ভূমিষ্ঠ হওয়ার পর মূহুর্তে কেঁদে হলাম সারা
আকুল কেঁদে উপলব্ধি করি আজ আমি স্বর্গ হারা
কেঁদে কেঁদে দুহাত তুলে প্রশ্ন করতে চাই
খোদা তুমি কোন দোষে ছুড়ে দিলে আমায়
মুচকি হেসে অবোধ শিশুকে প্রবোধ দেন দয়াময়
এক টুকরো স্বর্গ তোমার রয়েছে যে বিশ্বময়
দাত্রী আমায় তুলে দিলেন যখন মায়াময়ী মার কোলে
দুধের নহর বয়ে দিয়ে মুখে মা আমার ইশারায় বলে
দেখো দেখো বাবা এই যে আমি তোমারই স্বর্গ, নিয়েছি তোমায় বুকে
হাসি হাসি মুখে উপভোগ করি আমার এক টুকরো স্বর্গ
মা তুমি আমার, বুকে চেপে রেখো তোমার ভালোবাসার অর্ঘ।

মোট পড়েছেনঃ ৮২২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৪টি মন্তব্য

  1. খালাম্মা সুস্থ হয়ে উঠবেন ভাইয়া। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।
    মা হবার পরে বুঝেছি মায়ের মন। মায়ের মতো আদর এ পৃথিবীর কোথাও পাওয়া যায়না।

    ভালো থাকুন ভাইয়া। -{@

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?