একটি ভালবাসার গল্প-১
হাতে পেয়ালা দেখে সুন্দরী
– এ মা আপনি তো মাতাল!
– ভালবেসেছেন কখনো!
– বুঝলাম না!
– মদের চেয়েও বেশী নেশা ভালবাসায়।
– বুঝলাম না!
– কলিজা ছিড়ে ফেলে উপহার দিতে ইচ্ছে করে! কিংবা একটু কন্ঠ শোনার জন্য বা দেখা পাবার জন্য মৃত্যুকে মেনে নিতে পারেন!
– সত্যিই আপনি মাতাল হয়ে গেছেন।
– ভালবাসার চেয়ে বড় মাতলামী আর নেই। যেদিন ভালবাসবেন, টের পাবেন।
– বারবার ভালবাসা বলছেন! সেটা আবার কি! তাও এই যুগে!
– সরি লেডি, আমি ব্যাকডেটেড। ভালবাসা বলতে এখনো বুঝি হার্টবিট বেড়ে যাওয়া। মুখের দিকে তাকাতে না পারা। অপ্রয়োজনে কান্না আসা।
– এটাই কি ভালবাসা?
– ভালবাসা মানে না পাওয়া। ভালবাসা মানে না পাওয়ার যন্ত্রণায় পোড়া। ভালবাসা মানে জীবিত থেকেও মৃত।
-তাহলে ভালবাসার দরকার কি! সবই তো নেগেটিভ!
– দরকার বুঝে ভালবাসা আসে না। ভালবাসা নিজের মতো মেরে ফেলতে আসে।
(চলবে)….
মোট পড়েছেনঃ ৯৮৪জনআজ পড়েছেনঃ ০জন


১০টি মন্তব্য
তবুও এমন ভালোবাসাই চাই। ঐ ব্যাকডেটেড। ভালোবাসাগুলো এভাবে বাঁচুক।
পরের পর্বের অপেক্ষায়।
ধন্যবাদ
ব্যাকডেটেড ভালোবাসা জিইয়ে থাকুক। সুন্দর উপস্থাপন ভাই।
ধন্যবাদ
ব্যাকডেটেড ভালোবাসাই বেঁচে থাকে আমৃত্যু।এ থেকে মুক্তি মেলে না সহজে। পরের পর্বের অপেক্ষায়। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
ধন্যবাদ
আসলেই — ভালবাসার চেয়ে বড় মাতলামী আর নেই। যেদিন ভালবাসবেন, টের পাবেন।
ধন্যবাদ
ভালোবাসা যে কোনো নেশার চেয়েও মারাত্মক,
ভালোবাসা জীবন, অন্তরকে পোড়ায়, তারপরেও ভালোবাসার জন্য মানুষ ব্যকুল থাকে। ব্যাকডেটেড ভালোবাসা এমনই। হাল আমলের ভালোবাসা বিভক্ত ভালোবাসা।
অনেক দিন পরে আপনার লেখা পড়লাম,
পরের পর্ব এবং নিয়মিত লেখার অপেক্ষায়।
শুভ কামনা প্রিয় ব্লগার।
ধন্যবাদ ভাইয়া….