মূল লেখায় যান

একটি বেনামী কবিতা

তির্থক আহসান রুবেলকবিতা৮টি মন্তব্য
ছি... ছি... ছি...
It's a game
নোংরা, নর্দমা, দূর্গন্ধ
It’s nothing, just a game
বাতাসে লাশের গন্ধ কিংবা চোখের সামনে তুমি
দুটোই যখন এক সমান
ডাস্টবিন, চোখে দূরবীন
তুমি ভিনদেশী, পর্যটক নও
দূষিত রক্ত, বীজে পুঁজ
তুমি শেকরহীন, শিখরে মশগুল
তোমার খাবারে রক্ত, জলেতে পুঁজ
সন্তানের চোখে ঘৃণা, টিভি পর্দায় পাপ
It's a game It's a game
যতই হোক চিৎকার
আছে দামী বডি স্প্রে
গন্ধ বগল ঢাকবার




মোট পড়েছেনঃ ৯৯৯জনআজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. যাস্ট ওয়াও!!!! কী ছোট্ট শব্দতরঙ্গ!! অথচ বিশাল ভাবার্থ।
    বাতাসে লাশের গন্ধ কিংবা চোখের সামনে তুমি
    দুটোই যখন এক সমান
    ডাস্টবিন, চোখে দূরবীন
    তুমি ভিনদেশী, পর্যটক নও……
    এই লাইন কটা আমি নিলাম। আজ বর্তমানের জিবীত চিত্রে কষে চপেটাঘাত যেন এই উক্তিগুলো।
    আরো বেশি লেখেন না কেন?
    শুভ প্রার্থনা রইলো।