একটা সময় ছিল ভালোবাসার
একটা দিন ছিল
তোমার আমার
ভালোবাসার।
একটা রাত ছিল
নিকষ কালো
ভয় পেয়ে কাছে আসার।
একটা সকাল ছিল
মিষ্টি রোদে
পিঠ এলিয়ে বসে থেকে
গল্প বলার।
একটা দুপুর ছিল
তপ্ত রোদে
কাম চেতনায়
জ্বলে উঠার।
একটা বিকেল ছিল
রঙচটা ঘাসে
ভালোবাসার ওম নিতে
বসে থাকার।
আজ কিছু নেই
ধূসর হৃদয়
স্বপ্নগুলো ভাসে হাওয়ায়।
মোট পড়েছেনঃ ৬৪৯জনআজ পড়েছেনঃ ০জন

৩টি মন্তব্য
সময়টা আবার ফিরিয়ে আনা যায় না ?
অনেক ভালো লেগেছে ।
এখনও আছে ভালোবাসা 🙂 ভালো লিখেছেন -{@
দিন,রাত,সকাল, দুপুর বিকেল সবই তো আছে। স্বপ্নরাও আছে দেখি তাহলে অপেক্ষা করুন।