মূল লেখায় যান

ইচ্ছে ডানা

মোঃ মজিবর রহমানএকান্ত অনুভূতি১৬টি মন্তব্য

সাগর নীলিমায় নীল
সুর্যাস্ত রঙ্গিন লালেলাল
হয় যদি জলের উপর ছটা
এঁকেদেবে ঐজলে লালীমা রশ্মিটা।
চেয়ে দেখ ঐ রক্তীম লালীমা আকাশের দিগন্তে
ছুয়ে হৃদয়েও ধরে কাব্যরসিক শব্দ ঝরনার প্রেমিক যুগলে।
দোলখেলে, মননাচে, আনচান যায় উড়ে বহুদুর সঙ্গী স্বপ্নবুনন
দোল খায় ইচ্ছে উড়ে এলোমেলোবাতাসে নেচেগেয়েঝিলিক খনে খনে।
খনিং আমি যদি হতাম ঐ আলোক রশ্মি! ভাসতাম সাগরের জলে উড়তাম হাওয়ায় হাওয়ায়
দুলতাম বাতাসের তরে ডানাহীন দূরবহুদুর! সাগর জলে নামতাম আবার উড়ে উড়ে ঘুরতাম হাওয়ায়।
বৃষ্টি ঝুমুরে রামধনু জাগবে সেই তালে তালে নীল নীল ঐ আকাশটাকে দেখব উড়ব ডানা মেলে।
রাত্রি প্রহরে জোনাকি সাথে ছড়াব আলো, পরীর সাথে মিলবো তাঁরার সাথে করব মিতালী ঐগগনে।

মোট পড়েছেনঃ ১১৩১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

  1. ইচ্ছে ডানায় ভর করে কতকিছু যে করতে মন চায় কিন্তু সব কি পূরণ হয়? নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা রইলো যেন সবকিছু পূরণ হয়। ভালো থাকুন সুস্থ থাকুন

  2. সুন্দর অনুভূতিময় উপস্থাপন।
    ’হৃদয়ে গজলে পাখা সাথে মিশে সুর
    উড়ে চলে হেসে নেচে দূর থেকে দূর’
    খুব সুন্দর কবিতা ভাইজান।
    প্রকৃতির ছোঁয়ায় একদম প্রাণবন্ত।
    মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা অন্তহীণ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?