মূল লেখায় যান

আটপৌরে সংসার আমাদের!

অপু রায়হানএকান্ত অনুভূতি১৮টি মন্তব্য

চিরুনিতে পেঁচিয়ে থাকা চুলে অথবা আয়নার কোনায় টিপে লেগে আছো তুমি। বারান্দার ভেজা তোয়ালে, বাথরুমের রুগ্ন টুথপেস্টে সব জায়গায় ছড়িয়ে আছো তুমি।

ড্রেসিং টেবিলটার উপরে এলোমেলো হয়ে ছড়িয়ে থাকা তোমার সাংসারিক চুড়িতে, ময়লার ঝুড়িতে তোমার লাল লিপস্টিক খেয়ে নেয়া সাদা টিস্যু পেপারে একটু খানি তুমি লেগে থাকো সারাবেলা।

এই ঘরের প্রতিটি বর্গফুটে কংক্রিটের দেয়াল জুড়ে শুধু তুমি আর তুমি। ভালবাসার চাদরের নিচে তুমি ছড়িয়ে আছো আমাদের এই আটপৌরে সংসারে।

মোট পড়েছেনঃ ৯৩৫জনআজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. আমি ঠিক আপনার স্বভাবের একজনকে চিনতাম। দিনে ২/৪ খানা কবিতা লিখতো স্বপ্নের প্রেমিকাকে নিয়ে। এখনো লিখে, তবে দিনে একটি। মোটেও অবাক হবেন না তার নামও আপনার নাম ছিল।
    ব্যাপারটা হচ্ছে সে প্রায় ৩৮+ বছর বয়সী কিন্তু স্বপ্নের কন্যা খুজে পায়নি।আপনার জন্য এখন চিন্তা হচ্ছে।

  2. কি যে বলি !! এই ছেলেটা দিনদিন একটা রোম্যান্টিক পাগলে পরিনত হচ্ছে। এতো এতো প্রেম যাকে নিয়ে ,সে অতিশিগ্রি যেন চলে আসে এটাই মনে-প্রানে দোয়া করি।

    শুভ কামনা 🌹🌹