মূল লেখায় যান

অপেক্ষা

রেহানা বীথিএকান্ত অনুভূতি২৩টি মন্তব্য

অপেক্ষা
—————-
বারান্দায় রাতের অন্ধকার গাঢ় ভীষণ।
ঝিঁঝিঁ ডাকে, দূরে ডানা ঝাপটায় লক্ষীপ্যাঁচা
জানালায় মাধবীলতার সুবাসে তোমার ঘ্রাণ
ঘুমজড়ানো দু’চোখে আমার, অপেক্ষারা ক্লান্তিহীন।
এপথে এভাবেই গাঢ় হতে থাকে আঁধার।
জ্যোৎস্না নামে না নক্ষত্রের ভিড় থেকে
দেখতে দেখতে কেটে যায় অসংখ্য দিন
তুমি নক্ষত্রের মতো হয়ে যাও, দূর আকাশের।
এভাবে হয়তো কখনও মিলিয়ে যাবে ওপথ।
বারান্দায় অন্ধকার ঘোরাঘুরি করবে আপন খেয়ালে।
ডানা ঝাপটানো লক্ষীপ্যাঁচারা ঘুমিয়ে পড়বে ভোরের আভাস পেয়ে।
হারানো পথটি জাগবে না সে আভাসেও।
দূর নক্ষত্র, তুমি কি জানো?
তবুও আমার অপেক্ষারা ক্লান্তিহীন।

মোট পড়েছেনঃ ১৮৮৭জনআজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. জ্যোৎস্না নামে না নক্ষত্রের ভিড় থেকে
    দেখতে দেখতে কেটে যায় অসংখ্য দিন
    তুমি নক্ষত্রের মতো হয়ে যাও, দূর আকাশের।
    এভাবে হয়তো কখনও মিলিয়ে যাবে ওপথ।

    অসাধারন অনুভূতি আপু। দারুন লিখেছেন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।