তুমি মানিয়ে নিয়েছো, হয়ত আমিও মানিয়ে নিবো দুজন দু মেরুর দূরত্বে সময়ের ফ্রেমে বন্ধি থাকবে কিছু কল্প গল্প ফেলে আসা কেন্দ্র বিন্দুতে । তবুও যেন সান্তনা, আকাশ এক, বাতাস এক নিঃশ্বাস রাখি একই ভুপৃষ্টে ছুটে চলা পথ, গন্তব্যহীন বিপরীত দুজন অনাগত স্বপ্নে আপনাকে সৃষ্টে । তোমার চাওয়া, আর আমার না পাওয়ার খতিয়ান গড়মিলে নথিভুক্ত এই… [বিস্তারিত]
বিভাগ: কবিতা
তোমাকেই ভালো লাগে এ দোষে দোষী আমি। ভালোবাসি কিনা জানিনা, এটুকু বুঝি আর কারোতে মন লাগেনা। কি শাস্তি দেবে ফাঁসি না যাবজ্জীবন? প্রকাশিতে না পারি,না গোপন সোপান বহন করিতে পারি। আজ আমি আপন লজ্জায় মরি, তুমি যে আমার পথ পদর্শক গুরু, তোমায় শ্রদ্ধায় স্মরি, ভালোবাসিতে কি পারি? কুইনাইন নিয়ে জ্বর সারালাম এবার কুইনাইন সারাবে কে?… [বিস্তারিত]
একই সুরে দু’টি পাখি গায় যদি গান, পুষ্প ছড়ায়ে দেয় সুবাসিত হাসি! জেগে উঠে কিশলয় পেয়ে নব প্রাণ, একই সুরে দু’টি পাখি গায় যদি গান! মৃদুলা বায়ুর বুকে মিশলে সে তান, আলোও স্নিগ্ধ রূপে সাড়া দেয় আসি! একই সুরে দু’টি পাখি গায় যদি গান, পুষ্প ছড়ায়ে দেয় সুবাসিত হাসি! ছবিঃ সোনেলা গ্যালারী থেকে। [বিস্তারিত]
তোমার ঠোঁটে শ্যামের বাঁশি, আমার ব্যাথার অনুপ্রাস! কেমন করে বাজবে বলো, মায়াবী পয়ার কিংবা প্রেমের কৃত্তিবাস? যদি সুলক্ষণা শঙ্খ বাজাত সুশীল, পৃথিবীর হাতে থাকত ফুল চন্দনী অভিনন্দন! তুমি আমি আমরা হতে পারতাম। একদিন বিচ্ছেদ হবে এ সম্ভাবনাকে হেসে উড়িয়ে দিতাম। চৌম্বকীয় আকর্ষণকে উপেক্ষা না করে স্ট্যাচুর নিরবতা ভেঙে গুড়িয়ে দিতাম। করোটিতে মানুষের পায়ের আওয়াজ নিয়ে… [বিস্তারিত]
তোমার ঐ জামরুল ঠোঁটে চুমু এঁকে দেয়, যদি এক তৃষ্ণার্ত প্রেমিক। কি করে তাকে অগ্রাহ্য করবে! জামরুল ঠোঁটের মালিক। তুমি কি মামলা ঠুকে দিবে আদালতে? শাস্তি হবে! চুমুর দায়ে এই বিশ্বব্রহ্মাণ্ডে তার কি ফাঁসি হবে? নাকি কাটিয়ে দিতে হবে জীবন, কনডেম সেলে। প্রতিটি দৈনিক পত্রিকায় উৎসুকে নিউজ ছাপা হবে, চুমুর দায়ে সামনের বিষ্যুদবারে ফাঁসিতে ঝুলে… [বিস্তারিত]
তুমি জানো না সংসার ধর্ম কি? তাই অনেক কিছুই অবল তাবল গান শোনাও; আমার সংসার দৃষ্টির ভঙ্গিতে দেখছি প্রতিনিয়ত, যাচ্ছে ভালই- তবু তুমি মুর্খর মতো কিসব বলো! কবিতারা লজ্জা পায়- আহত হয়। সেটা বুঝও বোঝ না একটুও; তোমার ধরনা এসব নাকি পাপ ও রে মুর্খ আগে বুঝ তারপর পাপ বলো,পাপ বাবা কেউ ছাড়া না তোমার… [বিস্তারিত]
পিছে হাসে কালবেলা! যদি করে কেউ বাঁধনের বুকে বিশ্বাস নিয়ে খেলা! বোদ্ধা বুদ্ধু একই অন্তরে আজীবন করে বাস, তবুও চায় না একে অপরের করতে সুখ বিনাশ। হয়তো বলবে কখনো কি হতো আলোর এতোটা দাম, যদি না থাকতো তিয়াসীর বুকে লেখা আলেয়ার নাম! মানছি তা’বলে হোক ছলে দাঁত পিষলে জিভকে সুরে, না বুঝে কি রয় বেদনার… [বিস্তারিত]
রাষ্ট্র জানেনা তোমার-আমার প্রেমের গল্প, সমাজ জানেনা তোমার-আমার সঞ্চারিণী; তবুও আমরা পথ চলেছি লোকালয় থেকে লোকালয়ে। নাসার প্রাত্যহিক বুলেটিনে আমাদের প্রণয়ের খবর অপ্রকাশিত; আমাজনের দাবানলে আমাদের প্রেমের বহ্নিশিখা দাউ দাউ করে জ্বলছে- রামায়ণের পৌরাণিক গল্পে তোমার-আমার প্রেম নেই; স্বপ্ন বুনে চলেছি মহাবিশ্ব ঘিরে, সৌরজগতের বলয়ে তোমার-আমার প্রণয় ঘূর্ণায়মান, আমাদের প্রেম এই শহরে বোহেমিয়ান সাদৃশ্য; মহাপ্রলয়ের… [বিস্তারিত]
একটি চিরকুট কয়েকটি শব্দের মালা গাঁথা। চিঠির ভাঁজে জমে থাকা ফাল্গুনী হাওয়া ওই দুটি চোখে যদি নামায় বর্ষা, বুঝে নিও গল্পটা হয়নি শেষ আরও কিছু আছে বাকি জানা হয়নি আজও যা। [বিস্তারিত]
কেন হে সাজতে চাও মিছে মহাজন? সত্যি বাঁচতে কি তা খুবই প্রয়োজন? তবে যে বোদ্ধা যারা নীরবে নিরালে তারা কাজে-কামে জেগে আছে হয়ে সাধারণ? নয়তো করছো যা তা ভীরু আয়োজন? সত্য কভু কি বাঁচে নত করে শির? কিংবা মিথ্যা হয় চলনে তূণীর? জানি কিছু পরিহাস গড়ে শেষে ইতিহাস তা’বলে হয় কি তারা মহতী সুবীর, হলেও… [বিস্তারিত]
আজও প্রেম জাগে শুকনো পাতার মর্মরে গন্তব্যহীন অভিলাসে, মনের সরোবরে স্পর্শের অনুভুতি, আজও চিরন্তন উজ্জীবিত যতটা না পাই, তার বেশি নিবেদিত সময়ের বয়স বাড়েনি, বাড়েনি প্রেমে স্মৃতি গুলো জমা আছে, পুরনো ফ্রেমে এই আমিই সেই আমি, শুধু তুমি হীন কোন টানে, কোন বাঁধনে, হয়ে আছি ঋণ এ প্রেম চির অক্ষয়, যথারীতি লালনে গহীন বুকে বাস,… [বিস্তারিত]
নীলাম্বরী, তোমায় দেখেছি সেদিন রেস্তোরাঁয় বসে অপেক্ষমান দুটি চোখ। কার জন্য এতো গভীর প্রণয়ের অসুখ? জানালার কাঁচ গলে বৃষ্টি ছুঁয়ে যায়.. খানিকদূরে কৃষ্ণচূড়া গাছ ফুলে ফুলে লাল। তোমার ভ্রূক্ষেপ নেই সেদিকে, যেনো দখিনা বাতাসের মতো উদাস তোমার মন। একাকী দুল খাওয়া দোলনার মতো শূণ্য আয়োজন। নীলাম্বরী, এভাবে বসে থাকবে কি! সময়ের কাঁটা ভেঙে। চলো বাইরে… [বিস্তারিত]
সফেদের বুকে রঙের ক্ষুধা, বসুধার বুকে যেমন জলধির সুধা। একটা ধবধবে থান সফেদই সুন্দর! ওতে রঙের ছটা ঠিক জুতসই নয়, এ-ই তো বহমান ভাবনার বিচ্ছুরণ। মানুষগুলো যেমন নিষ্পাপ শিশু হয়েই জন্মায়; তেমনি প্রতিটি কাপড় ও মূলত সাদা। মানুষ পঙ্কিলতায় নিমজ্জিত হয় লালসালু লালসায়, আর কাপড় বর্ণিল হয় শিল্পের ছোঁয়ায়। রুপ- রঙ, লতা- পাতা, আল্পনা- জল্পনার… [বিস্তারিত]
আমাকে হত্যা করতে এসেছে একদল স্বাধীনতার পায়রা। আমি পায়রা ভালোবাসি, একথা ওদের বুঝাতে পারলাম না। আমার সমস্ত দলিল দস্তাবেজ খুলে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টেপাল্টে ওদের দেখালাম। নাহ্! কিছুতেই ওরা বিশ্বাস করলো না। সবিশেষ আমি খাটের তলায় লুকানো পুরনো ট্রাঙ্ক খুলে বের করলাম এক ডজন স্বাধীনতাকামী কবিতা, রক্ত লেগে আছে এখনো কবিতায়। ওরা কবিতা দেখলো,রক্তের দাগ… [বিস্তারিত]
আবৃত্তির লিং https://youtu.be/2iJ_xy90q7g ২০২২ কিংবা ২৩ তারপরও অধীক, তোমাদের কাছে আমার প্রশ্ন সত্যই কি সব দুংখ গ্লানি মুছে ফেলেছো নাকি আগের মতোই আছো? শুধু -শুধু নিয়ম মাপিক নতুন বছর কে বরণ করো- এতোটুকু আনন্দ উল্লাস করে করে থাকো। আবার কি নতুন ভাবে পরিকল্পনা করো কি ভাবে অহমিকা, বিদ্বেষ, হিংসা ছড়ানও যায়, তাই নয় কি! তারপরও… [বিস্তারিত]






















