পৃথিবী'র অর্ধেকাংশ জুড়ে এখন শীতার্ত হাওয়া। অধরা রয়ে যায় কুয়াশা ভাঙা রোদের এক চিলতে রোদ। অদৃশ্যময়তায় কল্পনারাজ্যে আমি ঘুরে বেড়াই এখানে সেখানে-, কচুরিপানা, বেগুনী হলদে টগর, উঠোনের কোনে সজনে ডালে টুনটুনি,গোলপাতা ছাউনির ঘর,মাটির চুলায় পাতা পোড়া ধোঁয়া, পুকুর ধারে থানকুনি পাতার বুনো ঘ্রান ঠান্ডা জলে হাঁসেদের সাঁতার সর্ষে ক্ষেতে সুর্যের দাপট হলুদ সমুদ্র সবুজ হলুদের… [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
- এই আপুমনি দশটা টাকা দাও, খাবো। - পাঁচ টাকার কয়েন দিলাম। খুচরো নেই, এটা রাখো। - না নিবনা, হাজার টাকা, লক্ষ টাকা চাইনি; দশ টাকা চাইছি, দশ টাকাই নিব। আমাকে দাও আমি খুচরো দিচ্ছি। - কি বিপদ! এত জেদী কেন,,,,? কিন্ত তাকে আপু বলব না ভাইয়া। লেগে গেল খটকা। মুখভর্তি দাড়ি তবে শেভ করা;… [বিস্তারিত]
প্রাকৃতিক বৈচিত্র্য মেনে আমাদের দেশে বিভিন্ন ঋতুর আগমন ঘটে। সব ঋতুর মাঝেই আলাদা আলাদা বৈশিষ্ট্য দেখা যায়। মানুষের মন অনুযায়ী ঋতু গুলো নিজেদের সাজায় না, কিন্তু আমরা মানুষেরা খুব সহজেই ঋতু গুলোর সাথে খাপ খাইয়ে নিতে পারি। ঋতুর চাহিদানুযায়ী নিজেদের সাজাতেও পারি। এখন শীতের মাঝামাঝি। স্বাভাবিক ভাবেই এখন প্রকৃতিতে শীত ঋতুর পদচারণা। কেউ সারা বছর… [বিস্তারিত]
গাঁয়ে এখনো সন্ধ্যা নামেনি। পুরনো প্রাচীরের দেওয়াল জুড়ে ঘিরে আছে শতবর্ষের অজস্র বিটপী। বোরো ধানের কচি পাতা উন্মুক্ত দক্ষিণার বিলাসী হাওয়ায় উড়ছে। পাখিরা সবুজাভ ধানের পাতা থেকে ছোট ছোট ঘাসফড়িং গুলো ধরে ধরে খাচ্ছে। ঐ দূরের খোলা মাঠে রাখাল ছেলে গো পৃষ্ঠে বসে ঘুড়ি উড়িয়ে ঘরে ফিরছে। ধীরে ধীরে বসছে সূর্য পাটে। আবাসনে ফিরছে পাখিরা।… [বিস্তারিত]
আদরের রাগী ছেলে, আজ কুয়াশাচ্ছন্ন ভোরে অনেকদিনপর তোমার সাথে আমার স্বপ্নে দেখা। দেখা হয়ে অনেক কথা বললাম, তুমি শুধু বরাবরের মতই চুপটি করে শুনলে। আমার যত মান,অভিমান, তোমার প্রতি পাথরের মত জমা হয়ে আছে সব আজ তোমায় অবলীলায় বলে দিলাম। বিশ্বাস কর,এক বিন্দু ও খারাপ লাগেনি আমার। সবশেষে তোমার দিকে তাকানোর জন্য চোখ মেললাম তোমায়… [বিস্তারিত]
মাঘে মাঘে বেলা গড়িয়ে হীমশীতল কুয়াশা ফি বছর কড়া নাড়ে সোনালি উঠোনে। দমবন্ধ হাহাকারে ক্ষণিকের বিচ্ছিন্নতায় মনে পড়ে শুনিয়েছিলে এস্কিমোদের কবিতা। জবুথবু ঠান্ডা দর্শণের মুগ্ধকরণ রঙধনু ছবি ফ্রেমেবন্দী করে ঝুলিয়ে রেখেছি - মনদেয়ালের পেরেকে। ইচ্ছে হলেই হাত বোলাই, রোমন্থন করি নিকট অতীত; কেমন আছো বন্ধু খুব জানতে ইচ্ছে করে। এই ঘর সেই জানালা, শুধু তুমি… [বিস্তারিত]
করোনা টিকার অন্যতম আবিস্কাকারক আমেরিকান ফাইজার (Pfizer) কোম্পানির কর্ণধার চার্লস ফাইজার নাকি একজন তুর্কি মুসলিম! এমনই গালগপ্পের মাতামাতি নিয়ে অনলাইনে এখন ট্রাফিক জ্যাম লেগেছে কে কার আগে এসব শুনবে। সবাই যেন একটু বিনোদন চায়। আচ্ছা বক্তাদের ভ্যা ভ্যা এর ঠেলায় তাও না হয় মেনে নিলাম। তবে কথা হচ্ছে ফাইজারকে তুরস্কেরই মুসলিম বানাতে হবে কেন? ভিডিও… [বিস্তারিত]
ফেসবুকে ছবি দেখছি পিঠাপুলির। আজ পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি মানেই মা কাকীদের পিঠে বানানো। সংক্রান্তির আগে থেকেই ভাল খেজুরের গুঁড় যোগাড় করে রাখা। গাছীকে এমনভাবে গাছ কাটতে বলা হতো যেন সংক্রান্তির দিন সকালে ভাল খেজুর রসটা পাওয়া যায়। নরমালি আগের দিন রাতে চালকুটে আনা হতো। ছোটবেলায় ঢেঁকিতেই চাল কুটতে দেখতাম। আমি নিজেও ঢেঁকি পার দিয়েছি।… [বিস্তারিত]
আমার জীবনের প্রথম বাইকে চড়া দাদু ভাইয়ের সাথে। অত ছোটবেলার কথা মনে নাই,আম্মুর কাছে শোনা যে দাদু ভাই একটা গামছা আমার সাথে তার পেটে বেঁধে সামনে বসিয়ে ঘুরে বেড়াত আর আমার মুখে নাকি ফোকলা হাসি লেগে থাকত। তারপর যখন একটু বড় হয়েছি তখন থেকে আব্বু, মেজ বাপ্পি, ছোট চাচার বাইকে চড়ে ঘুরে বেড়ানো। পহেলা বৈশাখ… [বিস্তারিত]
রাতজাগা চোখ নিয়ে দৌঁড়াই আমি সীমাহীন রেললাইন অতিক্রম করে যাব ভেবে; তুষার পরতে একটু বাকি, এমন শীত গায়ে জড়িয়ে ব্রহ্মপুত্র নদের চরে, কঠিন বালুর ওপর ঘাস খুঁজতে হাত বোলাই। ল্যাম্পপোষ্টের নীচে দাঁড়াই গিয়ে,, কতগুলো নিঃসঙ্গ কুকুরের মুখে সততার গল্প শুনতে। নিয়নের মরা আলোয় খুঁজি - এখানে একদা শৈশবের হুটোপুটি ছিলো হয়ত!সোজা সরল রাস্তা ধরে খালি… [বিস্তারিত]
ইদানিং প্রায়ই গেটের বাইরে এসে দাঁড়ায় বড় কোনো ভ্যান। আসবাব বোঝাই করে চলে যায় দূরের অচেনা স্থানে। প্রায়ই কেউ না কেউ বাড়ি বদলাচ্ছে। ঠিকানা পাল্টাচ্ছে। আজ দেখি প্রতিবেশি ফাং মালপত্র উঠানামায় তদারকি করছে। চলতি পথে থেমে জানতে চাইলাম, কই যাও ফাং? সে উত্তর দেয়, আয় রোজগারহীন এই সময়ে বাড়িটি ব্যয়বহুল হয়ে যায়। একটু দূরে কম… [বিস্তারিত]
আমারে যে করিবে পর করিব তারে আমি আপণ, আমারে যে করিবে ঘৃণা করিব তার আমি প্রশংসা । আমারে যে ভাবিবে স্বার্থপর ভাবিব,সেইতো আমার আপণ, আমারে যে করিবে বদনাম আমি হব তার তরে বলিদান। আমারে যে করিবে ক্রন্দনরত আমি যে হাসাবো তাকে অবিরত, আমারে যে ভাসিবে না ভাল আমি যে দেবো তারে প্রেমালো। আমারে যে করিবে… [বিস্তারিত]
প্রেম মানুষকে স্বার্থপরতা, উৎপীড়ন, সংকীর্ণতা, কুটিল ভেদাভেদ ও জটিল হিংস্রতা দূর করে উর্ধ্বে উঠিয়ে আত্মনিবেদনে উদ্বুদ্ধ হতে সতত সহায়তা করে। মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা ও বিনম্র নমনীয়তার মাঝেই লুকায়িত রহিয়াছে অনুপম ভালবাসা। ভালবাসা হল একটু হাসি, একটু কান্না, অভিমান আর নিজেদের মধ্যে বুঝাপড়ার উদার সমঝোতা। অনুভূতি, বিশ্বাস আর একে-অপরের প্রতি অপার সম্মানের ফলশ্রুতিতেই দু'টি মন… [বিস্তারিত]
বিহারে বিচরণের একাল সেকাল পেরিয়ে এসেছি সিন্ধুপারে। এক কাপ চায়ে তৃপ্তিকর চুমুকে চুমুকে বয়ে যাওয়া এই অস্থির সময়ে। আমিও আছি তুমিও আছ, হয়তো মিলিয়ে যাবো মধুগুঞ্জন সমারোহে বাতায়নবর্তিনী আলিঙ্গনে। বন্ধু দেখা হবে কি অস্পৃশ্য আলাপনে? যতনে যাতনায় ভরাডুবিতে ডায়েরির পাতায় লেখা কালিও শুকিয়ে যাবে একদিন। হেসে কুটোকুটি হবার ক্ষণকালীন ব্যস্তবাগীশ নিয়তি হারিয়ে গেলেও জেনো এইতো… [বিস্তারিত]
ত্যাগেই শান্তি। তাই আপনি সচেতনভাবে ধূমপান না করে তা নিশ্চিন্তে ত্যাগ করছেন। আর আমরা যারা আপনার সম্মুখে আছি তাঁরা সচেতন, অসচেতন এবং পরোক্ষভাবে ধূমপান করে চলেছি। আপনার অসতর্কতার কারণে শিশু কিশোর বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষের পাশাপাশি গর্ভবতী মাহিলা এবং অসুস্থ মানুষও তা নিজেদের অজান্তে এই বিষপান করতে বাধ্য হচ্ছে।অসুস্থ মানুষগুলো আরও অসুস্থ হচ্ছে এবং তাঁদের… [বিস্তারিত]
























