মূল লেখায় যান

হেমন্তের শিশির

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২৬টি মন্তব্য

 

শিশির-বেলা দিঘলতর সোনা-ফসলের
ক্ষেত জুড়ে, ঢেউ বয়ে যায়, মুহূর্ত-উৎসবের
অবিস্মৃতিপ্রবণ মশগুলতায়; পরীদের সাথে,
এ যেন প্রতীতি হেমন্তের উত্তরাধিকার।

সংশয়ী স্বাপ্নিক মগ্নতার সন্তাপহীন আনন্দ-স্রোত
অনবরত ছুঁয়ে যায় কৃষকের সোনালী শয়ান,
অপারঙ্গমতার আত্ম পরিচয় ভুলে একান্নবর্তী
হেমন্তের-কৃষক পরিবারে আজ বিজেতার সচ্ছলতা।

নূতন ধানের গন্ধ-মেঘে সেজেছে সে প্রণয়ীর বেশে
অন্তরে বেঁধেছে বাসা ভালবাসার, ভালবাসিবার তরে
দূর থেকে কাছে, আরও কাছে।

ছবি… নেট থেকে নেয়া।

মোট পড়েছেনঃ ৮১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৬টি মন্তব্য

  1. যেদিন খোলস ভেঙে হেসেছিলো সুপ্ত ফসলি-বীজ,
    ফসিল পরীর গুঞ্জনে ঘুম-ভাঙা ঋতু শয্যা ছেড়েছিলো..
    শরতের বিদায়ে শিশিরে ভিঁজেছিলো সবুজ প্রান্তর,
    সোনালী সূর্যের মায়ায় হেমন্ত এলো শুভক্ষণে,
    সোনালী ফসলের অবারিত আলোকে
    ভালোবাসা বাসা বেঁধেছে কৃষাণ-কৃষানীর অন্তরে..

    1. এ ক্লাসিক মন্তব্যের উত্তর দেয়ার সাধ থাকলেও সাধ্যে কুলাচ্ছে না।
      তরজমা চাচ্ছি না।
      তবে এটি ঠিক, শরৎ পেরিয়েছে বলেই কৃষক হেমন্ত পেয়েছে।
      হেমন্ত-শিশিরে গা-ভিজিয়ে সোনালী ধান ক্ষেত উচ্ছল হয়ে হাসে।
      কবিতা কোলাহলে কৃষক হাসে।

  2. নূতন ধানের গন্ধ-মেঘে সেজেছে সে প্রণয়ীর বেশে
    অন্তরে বেঁধেছে বাসা ভালবাসার, ভালবাসিবার তরে
    দূর থেকে কাছে, আরও কাছে।
    ভালো থাকুন সব সময় শুভ কামনা দাদা।

  3. নূতন ধানের গন্ধ-মেঘে সেজেছে সে প্রণয়ীর বেশে
    অন্তরে বেঁধেছে বাসা ভালবাসার, ভালবাসিবার তরে
    দূর থেকে কাছে, আরও কাছে।

    নবান্ন প্রেম”

    সুন্দর, সুন্দর, সুন্দর হয়েছে

  4. “নূতন ধানের গন্ধ-মেঘে সেজেছে সে প্রণয়ীর বেশে
    অন্তরে বেঁধেছে বাসা ভালবাসার, ভালবাসিবার তরে
    দূর থেকে কাছে, আরও কাছে।”

    বাহ কি দারুণ কথাগুলো! ভাল লাগলো বেশ। পড়ে বেশ তৃপ্তি পেলাম।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?