মূল লেখায় যান

হেমন্তের উৎকণ্ঠা

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩৬টি মন্তব্য

 

“বৃষ্টির জলের দাগ মুছে গেছে একদিন সকালের রোদে।” রুদ্র।
চকিতে দেখতে পাবে/শুনতে ও পাবে
নিস্তব্ধতার তীব্র দীর্ঘ নিঃশ্বাস,
প্রখর রৌদ্র-চঞ্চলতার শেষহীন ব্যাকুলতা
অচঞ্চল ফসলের মাঠ জুড়ে,
মৌন হৃদপিণ্ডের শেষ আক্ষেপে;

ইঁদুর এখন নিয়ে যাচ্ছে/নিয়ে নিচ্ছে
বুক জুড়ে মুড়ে রাখা/থাকা সোনা সোনা ফসল;
ছিল না এখানে কোন উদ্ধত যমদূত,
নীরবে নিরবধি কাল বয়ে যাওয়া
বাঁক-হীন একটি নদী ছিল,
ছিল, নীল-নির্জন সফেদ সমুদ্রের বালিয়াড়ি,
দিগন্ত প্লাবিত স্নিগ্ধ আবেগের তপ্ত ভালোবাসা;

কিন্তু আজ শুধুই নির্মম রৌদ্রের আসা-যাওয়া,
সারা মাঠ জুড়ে আলোড়িত অগ্নিরেখা;
নিস্তরঙ্গ কাল-স্রোতের উৎকণ্ঠিত হেমন্তে।

মোট পড়েছেনঃ ৯২০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩৬টি মন্তব্য

  1. এ তো ভারী অন্যায়
    কখনো বৃষ্টিকে বাঁশ
    কখনো রৌদ্দুর কে
    প্রকৃতি তার খেয়াল খুশি মতো চলছে
    কবিও তার খেয়াল খুশি মতো বাঁশ দিচ্ছে
    বাহ্ দারুণ,,,👏👏

    ওহে কবি চমৎকার লিখেছেন

  2. আপনার লেখার হেমন্তের আগমনী রুপ দেখেছি, হেমন্ত বন্দনা দেখেছি আর এখন হেমন্ত হাহাকার দেখলাম পড়লাম। আরো কত কিছু দেখাবেন আমাদের ভাইজান?

    এই না হলে কবি!!

  3. নীরবে নিরবধি কাল বয়ে যাওয়া
    বাঁক-হীন একটি নদী ছিল,
    ছিল, নীল-নির্জন সফেদ সমুদ্রের বালিয়াড়ি,
    দিগন্ত প্লাবিত স্নিগ্ধ আবেগের তপ্ত ভালোবাসা;

    ওয়াও…. চিত্তাকর্ষক কথার মালা বুনে বসে আছেন যে। ভালো লাগছে ভীষণ।

  4. “কিন্তু আজ শুধুই নির্মম রৌদ্রের আসা-যাওয়া,
    সারা মাঠ জুড়ে আলোড়িত অগ্নিরেখা;
    নিস্তরঙ্গ কাল-স্রোতের উৎকণ্ঠিত হেমন্তে।”

    বাহ চমৎকার লেখা। ভাল লাগলো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?