মূল লেখায় যান

স্বপ্নের চন্দ্রমল্লিকা

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১২টি মন্তব্য

স্বপ্নময় স্বপ্ন জেগে আছে বলেই বেঁচে আছি, অহোরাত্রি মায়াময় স্বপ্নের চিৎকার চেঁচামেচি,
জলছোঁয়া শুচি জ্যোৎস্নার ঝিকিমিকি, বৃষ্টির চোরাচোখের উঁকিঝুঁকি, শীতের কনকনে গভীরতায় একটুখানি ওম,
লাল চাল ভাতের ধোয়া ওঠা, নিভু প্রদীপের দপ করে জ্বলে ওঠা, বিবশ প্রবাস হৃদয়ের আবারও জেগে ওঠা, বেঁচে যাওয়া,
ক্লান্ত ঘোড়া, বোবা জীবন, বিদীর্ণ বাগান, অসংখ্য তালি-তাপ্পি, হৃদ্ধ অনুভবে।

ছায়া ফেলে পাহাড়নির্জনতা বুকের গভীরে, প্রত্নরাত জেগে থাকে, জেগে থেকে স্বপ্ন দেখে,
স্বপ্ন দেখেই জাগে, ফেলে আসা মেঠো পথের হাতছানি, নূপুর বৃষ্টি, পুরনো মঠের ছায়া,
সাঁঝের বেলা বুনো ফুলের আড়ি,

স্বপ্নেরও থাকে অসমান্য স্বপ্নসন্ধ্যা, স্বপ্নরাত থাকে চমৎকার সাজগোজের,
ফিরে এসে ফিরে আসি স্বপ্নের হাত ধরে গুটিগুটি পায়ে বাস্তবতার নীলাকাশের বুকে,
এক বুক মিষ্টি হাওয়া রাতভর স্বপ্নের চন্দ্রমল্লিকার সঙ্গী হব বলে,

মোট পড়েছেনঃ ২৩২৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১২টি মন্তব্য

  1. কবিতায় ভালো লাগা, শুধু এই কথাটা এখানে মানায় না। বিশেষ বিশেষণ লাগে। স্বপ্নভঙ্গ আমার স্বপ্ন-গ্রহণ, স্বপ্নগঠন-স্বপ্নপতন, একই স্বপ্নের কতো রূপ। কিন্তু সবশেষে এসে দেখলাম বাস্তবের সাথে স্বপ্নেরও একটা গভীর মায়াময়তা আছে। তা নইলে স্বপ্ন নিয়ে এতো স্বপ্ন দেখা, তারপর স্বপ্নের কবিতা লেখাটা বেশ কঠিনই ছিলো।

    কুবিরাজ ভাই কবিতা স্বপ্নময় হয়েছে।

      1. তো! জানা না থাকলে দেই কি করে!
        মাইর খাই আর কি!
        তবে এখন একটা কিন্তু শুনতে ইচ্ছে করছে,” স্বপ্নের মল্লিকা আজ তোমায় দিলাম।”
        কিন্তু সাহেব ঘুম। এখন যদি গান ছাড়ি কান আমারই লাল হবে। তাই অপেক্ষা করতে হবে।
        আবারো জন্মদিনের শুভেচ্ছা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?