স্বজন-সুহৃদ
আমাদের শেষহীন
অগাধ-নিখাদ হাজার-বিজার সান্ধ্য-ভালোবাসা
এতো সহজ-হেলাফেলায় ঠেলে ফেলা যাবে-না, যায়-ও-না,
ঠিক-ও হবে-না;
খুঁটিয়ে সংগোপনে ফেলেছি জেনে,
কিছুতেই সে অভাবী স্বভাবের দুষ্ট-টেকো-স্বজন না,
বিশ্বাস অবিশ্বাস এক করে নেয়-ও না;
হৃদ্ধ হৃদি ছুঁয়েছে যার, এলভিস-লেলন-রিচি-ব্লান্ট-অঞ্জন-আজমে,
ক্ষণিকের আচ্ছন্ন অবশেষে।
আনন্দ-চঞ্চল গহীনের সন্ধ্যায় গোচরে-অগোচরে-অকাতরে
আমরা তো আমরাই!
তারা তারাই!!
মোট পড়েছেনঃ ৫৯৬জনআজ পড়েছেনঃ ০জন




১৬টি মন্তব্য
এলভিস-লেলন-রিচি-ব্লান্ট-অঞ্জন-আজমে,
ক্ষণিকের আচ্ছন্ন অবশেষে।
আনন্দ-চঞ্চল গহীনের সন্ধ্যায় গোচরে-অগোচরে-অকাতরে
আমরা তো আমরাই!
হৃদ্ধ হৃদি ছুঁয়েছে যার— ছোয়া কম ব্যাপার না ছোয়া কঠিন ব্যাপার।
আমরা সবাই এক সবাই একসঙ্গে যাব।
আমরা তো শুধুই আমারা।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
সত্যি বলতে আমি ছোট বেলা থেকে ই ছড়া আর কবিতার মধ্যে ডিফার করতে পারতাম না , আস্তে আস্তে যত ই বুড়ি হইতেছি রুদ্র সাহেবের কবিতা গুলো খুব ভাল লাগছে আর সাথে সাথে আপনার ও। কিন্ত শব্দ গুলো এতো দুর্ভেদ্য লাগে যে কয়েক বার পড়তে হয় । অবশেষে দারুণ লাগে আপনার লেখা এই সব ছোট ছোট একান্ত অনুভূতি । মাশাল্লাহ -{@
কোথায় পচা মাটি আর কোথায় চিনামাটি!!
মন চাইলে একটু বেশি বেশিই না হয় পড়লেন!!
অনেক সুন্দর করেই বলেছেন, আনন্দিত হচ্ছি।
আপনার ভালোবাসা ঠেলে ফেলে দেয় কার সাধ্যি?
শুভ কামনা।
আজকাল ভালুবাসা খুবই দূর্লভ,
অবশ্যই শুভকামনা।
হুম আমরা আমরাই তো। যায়না ফেলে দেয়া কিছুই।
স্বজন সে তো হৃদয়ের সাথে জোড়া।
নাহ্, ফেলে দেয়া যায় না!!
স্বজন স্বজনই, কাছে দূরত্বে যেথায় যেমন-ই থাকুক।
সুনির্মিত কাব্যিক চয়ন, মুগ্ধতা রইলো ভাই।
বেশি বেশি মুগ্ধ হওন কিন্তু ঠিক না,
ধন্যবাদ পড়ার জন্য।
ভাইজান আমি কিন্তু আপনার একনিষ্ঠ ভক্ত, মুগ্ধ আমি না হলে কে হবে। 😀
বুঝতে পেরেছি,
তবে আমিও আপনার ভক্ত কিন্তু।
যতোদূর দূরত্ব পার করে যাওয়া যায়, ততোটাই দূরত্ব কমে আসে। দূরত্বকে যদি ধরা যায় খুব আপন বলে, তাহলেই সব হিসেব মিলে যাবে। ছোঁয়া তো মনে মনেও ছোঁয়া যায়, ভৌগলিক সীমারেখা তখন আর ভাবনায় আসেনা। তখন বিশ্ব আপন হয়, আত্মার স্বজন; আর দূরত্বকে তো মুঠোয় ভরে নেয়া যায়।
জানিনা কবিতার সাথে গেলো কিনা!
**কবিতা পড়ি ঠিকই, মন্তব্য করার সুযোগ ছিলোনা সেলফোন থেকে।**
সহজ করে বলি,
আমরা যখন আমরা তখন দূরত্ব কোন ব্যাপার না।
লেখার সাথে যাক বা না যাক, ঐ যে আমরা তো আমরাই।
আর যাবে না কেন!! ভাল করেই যাচ্ছে, যাবেও।
তাই তো ভাবি মানুষটা গেল কোথায়!!
যাবো আর কোথায়! যেতে যেতেও আর যাওয়া হয়ে ওঠেনি। ‘কৈ মাছের প্রাণ’ বলে ক্ষ্যাপায় আমার বন্ধুরা। 😀
যাওয়া-যাওয়ি এত্ত সহজ না!!