মূল লেখায় যান

শীতের ভূত

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১৫টি মন্তব্য

মিলমিলে-হিলহিলে-কনকনে
হিমেল হাওয়া দূর-সাইরেন বাজাচ্ছে,
জাঁকিয়ে বসবে বলে হনহনিয়ে আসছে ধেয়ে,
মুখ লুকিয়ে, অ-চঞ্চল-চাদর মুড়ে
শ্লথ-জড়িমা উপড়ে ফেলে;

তুসের-আগুন জ্বেলেছে হৃদ-চুলোয়,
সুগন্ধি-দ্রবণে,
শীত-পোড়ানো-ছাই মেখে অপেক্ষায়
আড়াল-ভুত-সেজে, ভরকে দেবে বলে;

মোট পড়েছেনঃ ৬৮২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৫টি মন্তব্য

  1. আপনি তো বড্ড হিংসুক। শীত নামাতে আজ এ শহরে তাইতো বৃষ্টি নামিয়ে দিলেন!
    মজার ব্যাপার শীত আমি ভয় করি। তবে লেপ আমার দারুন প্রিয়।
    এতো হিংসে ভালো না গুরুজী।

  2. উষ্ণতা বুঝি সহ্য হয়না? এতো হিংসে কেন? আমি বাঁচতে চাই মায়নাস ডিগ্রীর হাত থেকে, আর আপনি কিনা শীতের ভুতের হাতে আমার রোদ্দুরকে বন্দী করতে চান? সে হবেনা, বলে দিচ্ছি কিন্তু!

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?