মূল লেখায় যান

নবান্নের কৃষক আজ কাঁদে

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

 

হেমন্তের উঁকি দেয়া কৃষক মেলায়
এ-সময়ে এই অসময়ে, এই অবেলায়
কী চাই! কী চাও! বুলবুল!
শ্মশান যাত্রীর বেশে লৌহ-হুঙ্কার এঁকে
পেঁজা মেঘের নীল আকাশ জুড়ে,
কৃষ্ণ-মেঘের ডানা মেলে, বুকে আঁকা
মৃত্যুর-তাণ্ডবে ডাকিনীর সেজে/বেশে
বর্তিকা-বিদ্যুতের আস্ফালনে;

কৃষক-শিশুর ভেসে আসা আর্তনাদ
মুহুর্মুহু রুপালী-তীরের ফলক হয়ে
তোমার ঐ কঠিন বুক ভেদ করে না?

ফিরে যাও হে খামখেয়ালি বুলবুল
অকালের করুণ আর্তনাদ পেছনে ফেলে,
ঐ দূর দেশে, দূরের কোন বিরান অরণ্যে,
স্বেচ্ছাচারী না হয়ে দৈতচারি হও এ যাত্রায়;

নবান্ন-কৃষকের কবিতা-কোলাহলে তুমিও এসো
পরীদের সাথে, পরীদের নিয়ে।

মোট পড়েছেনঃ ৯১১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৪টি মন্তব্য

  1. ফিরে যাও হে খামখেয়ালি বুলবুল
    অকালের করুণ আর্তনাদ পেছনে ফেলে,
    ঐ দূর দেশে, দূরের কোন বিরান অরণ্যে,
    স্বেচ্ছাচারী না হয়ে দৈতচারি হও এ যাত্রায়;

    আমি, আমরা, আমরা সবাই বলবো আপনার সুরে সুর মিলিয়ে- এসো পীরদের সাথে – পীরদের নিয়ে।

    সমসাময়িক লিখায় আপনি অনণ্য, তুলনাহীন।
    অনেক দিন বেঁচে থাকুন সুন্দর অনুভূতিগুলি সংঙ্গী করে।

    শুভেচ্ছা ভাইজান।

  2. বুলবুল থেকে যেন রক্ষা পায় কৃষক, আমাদের শস্যক্ষেত্র যাতে অক্ষত থাকে আর কোন কৃষাণীর মুখে যেন না ওঠে কান্নার রোল। শুধু এটাই কাম্য।

    কবিতা পড়ে আবেগী হয়ে উঠলাম ভাই।

    1. পরীরা সাফল্য/আনন্দের প্রতীক।
      বুলবুল কে ধ্বংসাত্মকতা বের হয়ে আনন্দ-কোলাহলে আসার আমন্ত্রণ জানান হচ্ছে লেখায়।
      এভাবে ভাবা যায় কিনা একটু ভেবে দেখুন, জি।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?