মূল লেখায় যান

সোনা-ধানের মাঠে

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩২টি মন্তব্য

 

এই যে চকিতের অজস্র বৃষ্টিতে
ডুবে গেল, হোঁচট খেল, কত শত জলের-বাড়ি,
অবোধ মনের অজ্ঞাতসারে;

দুলতে থাকা ম্লান কাশফুলের দীর্ঘশ্বাসে
শব্দহীন স্তব্ধতা নেমে আসে, নিঃসঙ্গতার অন্ধকারে,
নিঃশব্দতার সরব মুহূর্তের অবিরাম পদক্ষেপে;

স্বপ্ন-আঁকা স্তিমিত অলস চোখ চেয়ে থাকে
নির্ঘুম প্রতীক্ষায়, উর্বর রক্তিম ঠোঁটের নির্ভীক আভাসে;
ক্লান্ত-অতৃপ্ত-রাত্রি বিষণ্ণ মুখে শিশির ভেজা সকাল খোঁজে
প্রাণপণে, কাঁচা-সোনা রোদে , সোনা-ধানের নির্জন মাঠে।

মোট পড়েছেনঃ ৭৯৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩২টি মন্তব্য

  1. “দুলতে থাকা ম্লান কাশফুলের দীর্ঘশ্বাসে
    শব্দহীন স্তব্ধতা নেমে আসে, নিঃসঙ্গতার অন্ধকারে,
    নিঃশব্দতার সরব মুহূর্তের অবিরাম পদক্ষেপে”
    ———— ভাল লাগলো।

  2. মাঝখানে দু’দিনের বৃষ্টিতে যেন সবকিছু ধুয়ে মুছে গেলো। হয়তো মুছে গেলো কিছু শুভ্রতা, অজানা ভয়, কিছু ক্লান্তি। তবুও নতুন করে আবার মেনে নিয়েই সামনে এগুতে হবে। পিছু ফিরে দীর্ঘশ্বাস ফেলে আর লাভ কি?

  3. স্বপ্ন-আঁকা স্তিমিত অলস চোখ চেয়ে থাকে
    নির্ঘুম প্রতীক্ষায়, উর্বর রক্তিম ঠোঁটের নির্ভীক আভাসে;

    লেখা পড়ে কেন জানি মনে হচ্ছিলো, ইস আমি যদি পারতাম এমন একটা লাইন লিখতে৷

    অসাধারণ ভাই। ভালো থাকবেন।

    ধন্যবাদ

      1. যে কয়জনের লেখা দেখলেই পড়ার লোভ জাগে, আপনি তাদের মধ্যে অন্যতম।

        ভালো লাগে ভাই, সময় পেলে আপনার ছয় সহস্রাধিক লিখার ভান্ডারে ঢুকে যাবো ইনশাআল্লাহ।

    1. দেখুন লেখার সাথে হুবহু মিলিয়ে ছবি দেয়া কঠিন বলেই জানি।
      এই একটি অংশ বৃষ্টি আর শেষে সকাল/সকালের ধান ক্ষেত।
      দুটোর মিলে ছবি খুঁজে পাইনি, তাই বৃষ্টি সহায় করেছি ছবিতে।

      এখন আর আপনার তিন্দিন লাগার কথা না!
      চিল্লাইয়া কন, ঠিক না বে-ঠিক!

    1. তাইতো! কিন্তু আপনি ছাড়া কেই তো কখন ও এমন করে প্রশংসা করে না, করেও-নি!
      সত্য বলছেন! আমার ভক্ত আছে! আপনার দিকে ফুল-চন্দন ছুড়লাম।
      ইমিটেশন কিন্তু দেখতে ঠিক-ঠাক সোনার-ই মতন! চিল্লাইয়া কন, ঠিক না বেঠিক!

      অনেক ধন্যবাদ, সেলিবেরিটি-কে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?