মূল লেখায় যান

নির্বাণ প্রত্যাশা

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১৬টি মন্তব্য

 

অ-ঘুমের স্থূল শরীরী নিশীথ-স্বচ্ছ-স্বপ্ন
হৃদয়ান্তরালে কানাকানি করে,
ছুটে আসে ছায়া-কায়াহীন ভাবে দলে দলে;
সঞ্চারিত হয় না অতীন্দ্রিয় চক্ষু
চেতন অবচেতনে, নির্বাণ প্রত্যাশায়,
স্মৃতি-বিস্মৃতির পাতালে।

হেমন্ত হাওয়ার আমন্ত্রণে দাঁড়িয়ে আছি নির্লিপ্ত প্রাঙ্গণে
অনাত্মীয়তার দায় নিয়ে, অনুর্বর পরাভবে;

হে সত্য,
আলোকিত কর আমার তীব্র অনুজ্জ্বলতা
জোনাক-জ্বলা রাত্রিতে জোনাকির ভালোবাসায়।

মোট পড়েছেনঃ ৭৫৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?