মূল লেখায় যান

অনুজ্জ্বল বিবর্ণতা

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১৬টি মন্তব্য

জন্মস্থানটি কথা শুনে শুনে
বিশ্বাস করে, বিশ্বস্ত হয়েছি;
জন্মের ক্ষণটিও তেমন-ই
জন্মস্থানটি বাড়ী হয়ে ওঠেনি
গায়ে-পায়ে বড় হতে হতে
জন্মস্থানটি-ও হারিয়ে ফেলেছি;

ইতিহাস হেঁটে যাচ্ছে
পাহাড়-বন্দর নদী-জঙ্গলে
বিবর্ণতায় অনুজ্জ্বল চিনেমাটির মত;
ওঁৎ পেতে থাকা হৃদপিণ্ডটি আত্মহননের কথা ভাবে।

মোট পড়েছেনঃ ৫৪৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

  1. বিবর্ণ হচ্ছে আমাদের কারনেই স্থান কাল পাত্র র জন্য। সকারথের জন্য।
    কিন্তু প্রকৃতি তাঁর মত প্রতিশোধ নিচ্ছে।
    মা মাটী তাঁর মমব্যাথা নিয়ে আছে।

  2. যাই ঘটুক আত্মহত্যা!এটা ঠিক নয় ভাবনাটিকে মাটি কবর দেয়াই শ্রেয়।অনেক গভীরে চলে গেছেন জন্মেস্থানটিতো শুনে শুনেই মেনে নিতে হয় তাও আবার হারিয়ে যায় দুর অজানায়।অনেক সাহস নিয়ে এবার মন্তব্য করলাম। 🙂

  3. যেতে যেতে কতোদূর নিয়ে যাচ্ছো তুমি হে মহাকাল!
    এ জীবন আমার নয়,
    ছিলোনা কোনো কালেই—
    নিজের হাতে পুঁতেছি শেকড়,
    উপড়ে ফেলাও নিজেরই হাতে।

    একদিন আর একদিনকে দেখা হবেনা।

    মাথামুন্ডু যা হলো, সেটা মন্দ লাগলে কী আর করা! 😀

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?