মূল লেখায় যান

আমি তখন নওল কিশোরী কৃষ্ণবর্ণ পূর্ণ যৌবনা। ষোড়শী গ্রন্থে অনুধাবণ করছিলাম বসন্তের রং প্রাণপুরুষের দেখা হবে কবে? মনের আকুলতা উদযাপন করতে বারবার আয়নায় নিজেকে দেখতাম। কাজল চোখে কেমন লাগে? ফ্যান্টাসি গল্পে টিপ আর কাঁচের চুড়ির শব্দ! শুনেছিলাম ভালোবাসায় অনেক সুখ! প্রেমে পড়লে মুখ লাল হয়ে যায় হাত ঘামে, ক্ষুধা লাগেনা। মাটির ঘর স্বর্গ মনে হয়!… [বিস্তারিত]

যাযাবার পথিক

রিতু জাহানএকান্ত অনুভূতি৩টি মন্তব্য

ধরে নিতে পারো এ প্রান্তে আর এতোটুকুও অপেক্ষা নেই,, ফিরে পাবার এষণা নেই। ব্যক্তি বৈপরীত্যে হেঁটেছি যে দীর্ঘ পথ অক্লান্ত, পথের শেষপ্রান্তে পরোক্ষ প্রত্যক্ষ অনুভব রাখলাম বড় প্রেমে। দেখলাম, অতি উচ্ছসিত সে পথ আসলে আরোহ অবরোহের খেলা নিরব নিস্তব্দতা লাঞ্ছনার এক বড় আস্তরণ, আওয়াজহীন অনিয়ন্ত্রিত অকারণ শব্দ দূষণ। বোধএ না আসা সে সব শব্দের বাণ… [বিস্তারিত]

Favorite বা প্রিয় শব্দটা খুবই মধুর। এই শব্দটা উচ্চারনের সঙ্গে সঙ্গে মনের ভিতর একটা সতেজ অনুভুতির জানান দেয়। সবাই সব মানুুষের প্রিয় হতে পারে না। তবে একজন সৃজনশীল ব্যাক্তি কবি, সাহিত্যক, চিত্রকর, গায়ক বা গায়িকা, নায়ক বা নায়িকা, খেলোয়াড, রাজনৈতিক নেতা, ফুল বা ফল, প্রানী যাই হোক না কেন এরা প্রত্যেকেই অনন্তকাল কারো না কারো… [বিস্তারিত]

বছর তিনেক আগে একটা জরুরি কাজে নারায়ণগঞ্জ যাচ্ছিলাম। যাচ্ছিলাম অটো চড়ে। হাজীগঞ্জ ফেরিঘাট পেরিয়ে যখন কিল্লারপুলের দিকে অগ্রসর হচ্ছি, রাস্তার বাম পাশে ময়লা আবর্জনায় মধ্যে একটা ডাকবাক্স দেখতে পেলাম। যা এখনও একইভাবে ঠিক আগের জায়গাতেই আছে। ডাকবাক্সটি অনেক আগে থেকেই এখানে বসানো হয়েছিল। তবে আগে ডাকবাক্সটির সামনে এতো ময়লা আবর্জনা ছিল না, সবসময় পরিষ্কারই ছিল।… [বিস্তারিত]

স্মৃতি

বন্যা লিপিস্মৃতিকথা৯টি মন্তব্য

ক্লাশ টেনে এ পড়ার মাঝামাঝি একটা সময়ে হুট করে ছুটিতে এলেন ছেটকা। সিক্সে ওঠার বছরের প্রথম মাসেই একদিন ছোটকা সিলেট ক্যাডেট কলেজে চাকরিতে জয়েন করতে ঝালকাঠি ছেড়েছিলেন। বছরে দুটো ঈদে বাড়ি আসতেন। ছোটকা যাবার আগে জেনেছি একটা মেয়েকে খুব পছন্দ করতেন। মেয়েটার পরিবার মেয়েকে অন্যত্র বিয়ে দিয়ে দিয়েছেন। আমি দেখেওছিলাম একবার সেই মেয়েকে। ছোটকা কি… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

কার ছায়া পড়েছে

বন্যা লিপিএকান্ত অনুভূতি৫টি মন্তব্য

মাঝে মাঝে হঠাৎ চমকে উঠি। মোবাইল দেখছি অথবা হাতে বই; চোখের পাশ কেটে হঠাৎ কোনো অশরীরী কোনো ছায়া সাঁৎ করে সরে গেলো.... শুয়ে আছি অথবা চোখ বন্ধ করে গান শুনছি! মনে হলো ঠিক কানের কাছে এসে কেউ কিছু অস্পষ্ট কিছু বলে গেলো, চোখ খুলে খালি ঘরে কাউকে দেখিনা। এই যে বসে বসে লেখার চেষ্টা করতে… [বিস্তারিত]

নির্বাসন

রিতু জাহানএকান্ত অনুভূতি১২টি মন্তব্য

দূরত্ব বিলাসী মনের কবে যে কোথায় তার কি যে হলো ভুল! হঠাৎ হোঁচটে দুমড়ে মুচড়ে গেলো একটা গোটা মানুষ নির্বিকার এই আমাকে নির্বাসিত করতে হলো লোকালয় থেকে দূর বহুদূর। মূর্চ্ছিত, অসাড়তা, অমানিশা ছুঁয়ে আছে চারপাশ তবু আত্মবিস্মৃতি নেই, নেই মুক্তি দুঃসহ স্মৃতিরোমন্থনে। মন ও মস্তিষ্ককে বৃহদাকার সুরক্ষা দিতে দিতে চোখ মুজে এলো যখন,, সংসার সমাজ… [বিস্তারিত]

চলো যাই বৃন্দাবন

জিসান শা ইকরামএকান্ত অনুভূতি১৭টি মন্তব্য

চলো যাই বৃন্দাবন। বরিশাল বিএম কলেজে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করা-কালীন সময়ে এই কথাটি আমাদের কয়েক বন্ধুর মধ্যে প্রচলিত হয়। কে এই কথাটি প্রচলন করেছেন তা এখন গবেষণার বিষয়। হয়ত সোনেলার বর্তমান কোনো ব্লগার কথাটি প্রথম উচ্চারণ করেছিলেন । কেন এই কথা? বন্ধুদের মধ্যে কেউ প্রেম করতে গেলে, জুনিয়র বা সিনিয়র কোন সুন্দরী মেয়ের প্রেমে পড়ে তাকে… [বিস্তারিত]

উজান পথ

রিতু জাহানএকান্ত অনুভূতি১৫টি মন্তব্য

অনাদি-অনন্ত নিয়তি বরণ করে দিব্যিই তো চলে যায় এক জীবন। গণ্ডি ভেঙে মুক্ত জীবন প্রত্যাশায় শতোবার কেনো যে মরা, মাথাকুটে! নিগূঢ় আপ্যায়ন সঞ্জীবনীর আশায় বার বারই আত্মমায়া ছেড়ে দূরে ভেসে যায় মন উজান পথে হেঁটে। মন ছেড়ে এসেছে সে পথে নিগূঢ় স্পন্দন। দেহে এখন যে প্রাণ তা নাড়ীসংবেদনের ক্রীয়া। এ কি সত্যিই বেঁচে থাকা! জান্তব… [বিস্তারিত]

কোথায় শুরু করি, আর কোথায় যাইবো … সবই স্রষ্টার হাতে। আমি কেন? কারো পক্ষেই সামনের একইঞ্চি বা একমুহুর্ত পর কি হবে বা ঘটবে জানিনা। আর সেটাই আমি জানি- ভবিষৎ। আজ আছি , কাল নাই। প্রবাদ কথন। আমি মনে করি, কাল অনেক সময় মুহূর্ত আছি কিনা সেটার দাবি কিন্তু আমি করতে পারিনা। ছোট্ট এই জীবন। জন্ম… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

নির্বাসন

রেজওয়ানা কবিরএকান্ত অনুভূতি১৭টি মন্তব্য

তোমার দেয়া নির্বাসনে বেশ আছি! সাথে আছে আমার একাকীত্ব, যার উপর ভর করে কাঁটিয়ে দিতে পারি বাকিজনম। যদি পরের জন্ম বলে কিছু থাকে তবে পরের জন্মেও এই নির্বাসন চাই, ভাগ্যিস তুমি দিয়েছিলে এই নির্বাসন। খুব সন্তর্পণে গুটিগুটি পায়ে এখন আমি খুঁজে ফিরি ভোরের আলোর ঝলকানি। খুঁজে ফিরি রক্তিম সূর্যের সীমানায় প্রখর রোদের তাপদাহে সিক্ত হওয়ার… [বিস্তারিত]

আমিনার স্বপ্ন

নার্গিস রশিদএকান্ত অনুভূতি১৫টি মন্তব্য

আমিনার স্বপ্ন সেদিন ছিল পদ্মা ব্রিজ উদ্ভোদনের দিন। সারা রাত জেগে সে দেখছিল টেলিভিশনে মানুষের আনন্দ আর নানা অনুষ্ঠানের আয়োজন। কখন যেন সে ঘুমিয়ে পড়ে। সে চলে যাচ্ছে দক্ষিণে বঙ্গোপসাগরের দিকে কুয়াকাটায় । কত যে নদী পার হতে হল ফেরি করে। কোন ব্রিজ নাই। কীর্তিনাশা, সুগন্ধা, আরিয়ালখাঁ, সিকারপুর, দপদপিয়া, পায়রা, লাউখালি, আন্ধারমানিক, সোনাতলা আর মহিপুর।… [বিস্তারিত]

নির্মলাকে বললাম, আমার মাকে তুমি দেখেছো? কতদিন হলো মা আমার সাথে কথা কয় না! নির্মলা বলল, দূর ! মাকে আমি দেখবো কেমনে ! মা তো এখন আকাশপানে, স্বর্গের দেবীর আসনে। হ ঠিক কইছো, এই দেখো..এই দেখো-মাকে মনে পড়তেই মা আমার চোখের সামনে ভাসছে- মায়ের সেই মধুর হাসি! সেই কণ্ঠস্বর ।মা যেনো আমার কাছে এক জীবন্ত… [বিস্তারিত]

"আদরের রাগী ছেলে", "প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, ওই মায়া চোখে চোখ রাখলেও ফিরে তাকানো বারণ প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, মনে পড়লেও আজকে তোমায় মনে করা বারণ তাই মুখ লুকিয়ে ঠোঁট ফুলিয়ে, বসন্তের এই স্মৃতিচারণ"। গানটি মোবাইলে বাঁজতেই ভাবলাম এই শুভ্র ভোরের মিষ্টি আবেশ গায়ে মেখে খোলা বারান্দায় তোমার স্মৃতিচারন লিখতে বসি। অনেকদিন ধরে… [বিস্তারিত]

অনুভূতি লিপি

খাদিজাতুল কুবরাএকান্ত অনুভূতি১০টি মন্তব্য

স্নেহসিক্ত শিশির যখন শিলাবৃষ্টি হয়ে মাথায় পড়ে, তখন মাথা গোঁজার বৃথাচেষ্টা আশ্রয় খোঁজে সমুদ্রে সলিল সমাধির তরে। অবোধ্য নিয়তি আজন্ম প্রতারক, বিধিলিপি পড়তে যখন পারিনি শেষতক যা হয় হউক। আমি ও আজ থেকে নির্বাক দর্শক।রাতের জঠরে দুঃখ ভ্রুণ বেড়ে উঠে ঘুম চুষে, নির্ঘুম চোখের জ্বলুনিতে তার কি যায় আসে ? ভোরের সূর্যের হাসিতে সদ্যজাত শিশুর… [বিস্তারিত]