মূল লেখায় যান

সীমার বাইরে…

গোধূলিগল্প২০টি মন্তব্য

ম্যাগাজিনের সম্পাদক রায়হান চৌধুরী এসে আলপনাকে বললেন- "আলপনা, নেক্সট কলামের ব্যাপারে কিছু ঠিক করেছো?" "ভাবছিলাম, জেরিন মির্জার সাক্ষাৎকার নেব।" "না না, ওসব ডানাওয়ালা রাইটারদের জায়গা হবে না আমাদের ম্যাগাজিনে।" "তবে,স্যার, আপনি কার সাক্ষাৎকার চাচ্ছেন?" "আজকাল পেপার-পত্রিকায় নজর রাখছো তো? আমাদের দেশের এক প্রফেসর ফ্রান্সের এক কনফারেন্সে ব্যাপক হৈ চৈ ফেলে দিয়েছেন। প্রফেসর আমজাদ ব্যাতিক্রমধর্মী কিছু… [বিস্তারিত]

নিছক গল্প-৫

সাতকাহনগল্প১৩টি মন্তব্য

জাতিকে নির্বাচন উপহার দেবার দায়িত্বে থাকা নন্দঘোষ কমিশনটির নাম নির্বাচন কমিশন। উপরে হাইকোর্ট, ডানে শুয়োরাণী এবং বামে দুয়োরাণী-এই তিনের মন রক্ষা করে চলা কঠিন ব্যাপার। এবারের নির্বাচন তাদের জন্য গ্রেট চ্যালেঞ্জ। দেবদূতের মতো গোলগাল চেহারার সিইসি চেয়ারে বসেই ১৯৭২ সনের গণ-প্রতিনিধিত্ব অধ্যাদেশ-এর সংশোধন কাজে হাত দিলেন। ধারা উপধারায় সূচাঁলো শিং বসিয়ে কগনিজিবল অফেন্সকে আরো ষ্পষ্ট… [বিস্তারিত]

মনসূত্র

গোধূলিগল্প১৮টি মন্তব্য

' মীরার বিয়ের অনুষ্ঠানেই কীর্তনের সাথে দেখা হয়ে গেল। মীরার বরের দুঃসম্পর্কের ভাই কীর্তন। দুজনই দুজনকে দেখে চমকে উঠেছিল। মীরার মেকআপ বেশি হয়ে যাওয়ায় হাসতে পারছিল না, কীর্তনের সাথে আকস্মিক সাক্ষাতে অসুবিধাটি দূর হল। মীরার বরটি বোকাসোকা গোছের, কীর্তনের আচরণ দেখে তাই কিছু বুঝতেও পারে নি। মীরার অন্যতম কাছের বন্ধু হওয়ায় সবই বুঝতে পারছিলাম। মীরার… [বিস্তারিত]

আমি তোমাকে ভালবাসি... (এই কবিতাটির মাঝে একটি কথা লুকিয়ে আছে।চলুন খুজেঁ বের করি...) ""আধাঁর কালো প্রতিরাতে মিটিমিটি তারার মাঝে তোমার মনের স্বপ্নছবি, মাঝে মাঝে হঠাত কেন? কেন এত স্বপ্ন দেখি? ভাবনা মাঝে শুধু তুমি ললনা তুমি তোমায় খুজিঁ বাসির সুরে, উদাস ভোরে সিন্ধুপাড়ে নীলের জলে...।"" কবিতাটির প্রতি লাইনের আদক্ষর মিলিয়ে পড়ুন....... হ্যাঁ, আপনাকেই বললাম.....। --------------------------------------------… [বিস্তারিত]

নিছক গল্প-৪

সাতকাহনগল্প১৯টি মন্তব্য

আগেই বলেছি ইমন যেখানে, ঝামেলা সেখানে। প্রতি মাসের চার-পাঁচ তারিখে ইমনকে টাকা পাঠান মজিদ সাহেব। তার বোকা সোকা পিয়ন মনজু এপ্রিলের এক বিকেলে ইমনকে টাকা দিয়ে এসে মজিদ সাহেবকে যে তথ্য দিল তাতে রক্ত চাপ নিয়ন্ত্রণে রাখা কঠিন ব্যাপার। মজিদ সাহেব খুটিয়ে খুটিয়ে ভাতিজার খবর নিচ্ছিলেন। কথাবার্তার মাঝে তিনি জানতে পারলেন ইমন মনজুকে দামী হোটেলে… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

. চিরকুট ০২ . দিয়াশলাই, চল্লিশ শলাকা আত্মঘাতী নিয়ে গৃহবন্দী জীবনের অভিনয় আর কত? দেহের দু' পাশে শৈল্পিক ধ্বংস এঁকে নিরীহ নীরবতার প্রয়োজন নেই। আমাদের নাগরিক জীবন ধ্বংসে নির্লিপ্ত আমরাই যথেষ্ট। . . . সীমান্ত পথিক কবি মে ১৪, ২০১৩ . [বিস্তারিত]

শহর তুমি হও... শহর তুমি হও... ছোট্টবেলায় আঁকা, ড্রয়িং খাতার ছবি। এপাশে কুঁড়ে ঘর, পিছে সবুজ কলাগাছ, কচি সবুজ পাতা। দূর হতে আসা, কলসি কাঁখে মেয়েটার রং বাদামী। হলুদ-সবুজ ধানক্ষেতে ছেলেটা উড়ায়, লাল একটা ঘুড়ি। খাতার মাঝ বরাবর নদী। নদীর রঙটা আবার নীল। শান্ত শান্ত ঢেউয়ে, সাদা পালে পাড়ি দেয় কালো রঙের মাঝি। ওপাশে ঢেউ… [বিস্তারিত]

নিছক গল্প-৩

সাতকাহনগল্প২৪টি মন্তব্য

মজিদ সাহেব লং জার্নির কারণে অবসন্ন বোধ করছেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন আজ শুধু শুয়ে শুয়ে বিশ্রাম নেবেন। তিনি সাবান মেখে কঠিন একটা গোসল করলেন। সাধারণত বিয়ে করার দিন এ রকম সব জায়গায় সাবান পৌঁছে দেয়া হয়। গা মুছে মাথার বাম পাশে একটা সিঁথি কেটে টিভির সামনে বসলেন তিনি। বোতামে চাপ দেয়ামাত্র শহীদ কাপুরের নিষ্পাপ মুখটা… [বিস্তারিত]

ব্রেকিং নিউজ সামগ্রিক কূটচালে ইদানিং ঈশ্বরে ভয়ানক ঈশ্বর-ভীতি দেখা গেছে, বিশ্বস্ত সূত্রে জানা যায় - আজকাল অস্তিত্বের সংকটেও বেশ ভুগছেন তিনি। ব্লাড প্রেশার বেড়েছে, চিন্তায় চিন্তায় ইনসমনিয়ায় আক্রান্ত ঈশ্বর, ঘুমের অভাবে কিছুটা ফ্যাসীবাদীও হয়ে পড়েছেন বলে জানা যায় গোপন সুত্রে। এদিকে ঈশ্বরী, অন্দরমহল ছেড়ে যাকে এখন পর্যন্ত বহির্বিশ্বে দেখা যায়নি - তিনিও সাংবাদিকদের কাছে জানিয়েছেন… [বিস্তারিত]

আ ডে অফ আ সাইকোটিক

কাফি রশিদগল্প, সাহিত্য২২টি মন্তব্য

"... ... ... আ ডার্টি বিচ" - অহেতুক উত্তেজনায় পাবলিক বাসের সংরক্ষিত আসনে বসে ফোনালাপরত তরুণীকে উৎসর্গকৃত স্বগোক্তির লেজের অংশটুকু প্রকাশ হয়ে পড়ে। সামনের আসনে বসা অফিসগামী ভদ্রলোক বিরক্তি মেশানো অনুসন্ধিৎসু চোখে আমার দিকে তাকান, পাশে কাউকে খুঁজে না পাওয়ার ব্যার্থতাকে সফলতায় রূপান্তর করতে সে ড্রাইভারকে 'লাট সাহেব' ও ট্র্যাফিক পুলিসের মাকে 'কুত্তি' সম্বোধন করেন।… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

রোনিতার শোবার ভঙ্গীটা এমনই, যেন কুন্ডলি পাকানো সাপ। আমার বুকের একদম মাঝখানে কেমন জমে থেকে শোয় মেয়েটা। মুঠো পাকানো হাতের ভেতর কে জানে কতগুলো দীর্ঘশ্বাস সে পুরে রাখে! আমি বরং ওর এই সর্পিল ভঙ্গি নিয়েই বেশ আয়েশী চিন্তায় ডুবে যেতে পারি যে কোন সময়। ঠিক ‘দ’ নয় বরং বলা যায় আস্ত একটা ডিমের মতই ইষৎ… [বিস্তারিত]

কলেজ থেকে দূরে, খানিকটাই দূরে পরিত্যাক্ত প্রাচীন বাড়ি এক, শতবর্ষ পুরনো বাড়ি। এক বুনো অশ্বত্থ ফুটে আছে পাশেই তার, যেন মস্ত এক পাহারাদার সে। নিশ্চল পাহারাদার! অপরাজিতা নামের মেয়েটি বাড়ি ফেরার পথে অশ্বত্থের সে আন্দোলনরত শাখার নিচে দাঁড়িয়েছিলো সেদিন, দাঁড়িয়েছিলো সেই নিরিবিলি বৈশাখে আর ভিজে জুবুথুবু হচ্ছিলো, হচ্ছিলো হঠাৎ বৃষ্টির সাথে উত্তাল হাওয়ার সন্ধ্যায়। ভেজা… [বিস্তারিত]

DarlinG

গোধূলিগল্প২৬টি মন্তব্য

' "হ্যালো, মা, বলো।" "তোর কী মাথা ঠিক আছে, কিন্তু?" "মা, আজ পর্যন্ত কখনো কি তোমার মনে হয়েছে যে আমার মাথা ঠিক আছে?আমি একটু ব্যস্ত ,পরে কথা বলব। আচ্ছা? বাই।" কেটে দিল কৃন্তনিকা। দশ মিনিটেই আবার এলিনার ফোন এল। "হ্যালো, এলি।" "হ্যালো,কি হয়েছে, বলতো? আন্টি আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করছে। কিন্তু ,দ্যাখ-" "তুই আমাকে বুঝাতে… [বিস্তারিত]

নিছক গল্প-২

সাতকাহনগল্প২০টি মন্তব্য

মজিদ সাহেবের মনোরাজ্যের একটা অংশ বিদ্যাপিপাসু অতীশ দীপংকর এবং অপর অংশটা জীবনানন্দ দাশ শাসন করেন। অতীশ দীপংকরের আছর থাকায় তিনি সারাটাজীবন কঠোর পড়াশুনা করেছেন, সুমনের কলেজের কাছাকাছি উপজেলা সদরে এই বাড়িটা তৈরী করেছেন, সুমনের বড় ভাই ইমন’কে ড-এর সাথে ডট ছিনিয়ে আনার জন্য অষ্ট্রেলিয়া পাঠিয়েছেন। দাশ বাবু অবশ্য মজিদ সাহেবকে দিয়ে এতোটা দৌঁড়-ঝাঁপ করান না।… [বিস্তারিত]

ডিসেম্বরের চিঠি

মর্তুজা হাসান সৈকতকবিতা, সাহিত্য১৬টি মন্তব্য

প্রিয়তা, অবশেষে লিখছি তোমায়, অবশেষে, কেননা না লিখার ইচ্ছেটাও কম ছিলোনা একেবারে ! লিখছি তবুও, ইন্টার ভার্সিটির স্বপ্নরঙিন জীবন পেরিয়ে এলে, আসা অনাকাঙ্ক্ষিত সেই ব্যাধিটার পর ! এ সময়টার ভেতরে কত জীবন ঝরে গেলো জীবনের এই নন্দন কানন থেকে কিংবা কত জীবনের আবির্ভাব ঘটলো তোমার আমার চারপাশে তাঁর কোনো হিসেবই নেই আমার কাছে ! হিসেব… [বিস্তারিত]