ঘুম থেকে উঠেই তানভীর চোখ খুলে দেখে মাথার উপর ফ্যান টা অদ্ভুত ভাবে ঘুরছে। অদ্ভুত লাগার কারন হল, তানভীরের কেন জানি মনে হচ্ছে ফ্যানটা যেদিকে ঘুরার কথা তার ঠিক উল্টা দিকে ঘুরছে। ধুর! তানভীর ভাবে ফ্যান উল্টা দিকে ঘুরুক আর ঠিক ভাবে ঘুরুক, তাতে আমার কি? গায়ে বাতাস লাগলেই হলো। ইদানিং যেই ভ্যাপসা গরম পড়েছে,… [বিস্তারিত]
বিভাগ: সাহিত্য
তোমার আকাশ নীলে উড়িয়েছি আমার জীবনের লাল ঘুড়ি চৈত্রের পোড়া রোদে পড়ন্ত বিকেল বেলায় নাটাই দিয়েছি ছেড়ে তোমার হাতে অদ্ভুত শব্দে ফরফর করে উড়ে বেড়ানো ঘুড়ি বিপজ্জনক দূরত্বে যাওয়ার আগেই টেনে নিও কাছে। তোমার আকাশে সাদা মেঘের ভেলা প্রজাপতির ওড়াওড়ি আমার আকাশ কালো মেঘে ঢাকা ঝরছে শুধু বারি উড়িয়েছি তাই তোমার আকাশে আমার স্বপ্ন ঘুড়ি।… [বিস্তারিত]
মেলে ধরা দিনের শরীরে লক্ষ-কোটি ঝাড়বাতির লাল- নীল আলোয় অসহ্যতম এক জীবন , আর বিরক্তিকর শ্বাসের শব্দ । সোনালী দাঁত বিদ্ধ করে অন্ধকারের গায়ে দূর্গন্ধ ছড়ায় চারদিকে । নুয়ে পড়ে শরীর তীব্র মানসিক যন্ত্রণায়--- শরীর চায়না আর শরীর । অকালবোধনের প্রারম্ভে , এ কি চিহ্ন এঁকে যাচ্ছে ! অস্থির , বিপন্ন চেতনা হানা দেয় মানবিক… [বিস্তারিত]
একদিন- অনন্ত নক্ষত্র আকাশ আর সূর্য সীমানা পেরিয়ে শৃংখলার শিকল ভেঙ্গে আরো কাছে এসেছিলাম। ভরা পূর্ণিমায়- আকাশ ভরা মিথ্যে আলোর রূপালী আভায় একটু সুসময় চেয়েছিলাম। আমার ভাল থাকার পুরোটা প্রহর জুড়ে একটু সুসময় চেয়েছিলাম তোমায় মিথ্যে বলে। [বিস্তারিত]
সবাই হরির মুখের দিকে তাকিয়ে থাকে হয়তো হরি কোনো উচিত জবাব দেবে। কিন্তু হরি কিছুই বলে না, মাথা নীচু করে দাঁড়িয়ে থাকে। সবাই হতাশ হয়ে নেতিয়ে পড়ে। হঠাৎ হরি কথা বলে উঠে...। হরি: স্যার হামনিককে অশিক্ষিত ছোটকা জাতকে আদমি। প্যাটে লাথ না মারবোকো স্যার। হরির এই অপ্রত্যাশিত কথায় সবাই ভূত দেখার মতো চমকে উঠে। যুদ্ধক্ষেত্রে… [বিস্তারিত]
এই লিখাটি আমার একজন ফ্রেন্ড কে ডেডিকেট করে লিখা, যে কিনা সবসময় ক্লান্ত পথিকের মত নির্বাক থাকে। আমি জানিনা তার এত কষ্টের সূত্রপাত কোথায়? জানতে ও ভয় হয় যদি কষ্ট আমাকেও আচ্ছন্ন করে দেয়? শুভ কামনা রইলো, তুমি স্মৃতি ভেজা সমুদ্র জলে স্নান করে উড়ে যাও পাখিদের মত___ -এখানে আরেকটু এগোও, তবে দেখবে রক্তাক্ত চাঁদ… [বিস্তারিত]
নিজ বাসভূমে যখন পরবাসী জীবন আমার কি হবে তখন তোমার ভালোবাসার দৈর্ঘ্য-উচ্চতা মেপে তার চেয়ে এই ভাল…… মায়াবী রাতে নীল জোছনায় রূপালী চাদর হাতে দাঁড়িয়ে থেকো তুমি আমি আসবো শীতার্থ রাতে ভালোবাসার ওম নিতে। আজ বন্ধ থাক কবিতার খাতা শব্দরা সব থাকুক ঘুমিয়ে দুটি নর-নারী জেগে থাক আলো-আঁধারী রাত্রে তোমার উষ্ণ চিত্তে আজ না হয়… [বিস্তারিত]
'মেঘফুল' বৈশাখ সংখ্যার কাজ চলছে! বাংলা নববর্ষ উপলক্ষে এটি প্রকাশিত হবে আগামী ১৪ এপ্রিল ২০১৪! যারা এখনো লেখা পাঠাননি, তারা মেইল করুন [email protected] এই ঠিকানায়। আমরা এই সংখ্যাটি করছি 'বৈশাখ'কে প্রাধান্য দিয়ে। লেখা বিজয় অথবা ইউনিকোডে কম্পোজ করে পাঠানো যাবে। লেখার সাথে অবশ্যই নিজের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। কোণ ধরনের রাজনৈতিক… [বিস্তারিত]
আমার একটা স্বপ্ন ছিল, ছোট্ট একটা বাড়ী করবার। সামনে আকাশের ছোট্ট উঠোন। সেখানে মেঘেদের ছোটাছুটি। ঘরের চাল বেয়ে একটা নদী লতাগাছের মত উঠে যাবে। সে লতার ফাঁকে ফাঁকে হবে তারাদের তুমুল কিচির মিচির। উঠোন ঘিরে থাকবে রোদ্দুরের বেড়া, ফাঁক দিয়ে বছরজুড়ে বাসন্তি বাতাস। পেছনে থাকবে জ্যোছনার ছোট্ট পুকুর, সাঁতারে, ডুবস্নানে স্নিগ্ধতার আয়োজন। ব্যস! এটুকুই! আত্মজ… [বিস্তারিত]
যুদ্ধ দেখিনি আমি, দেখিনি ২৫ মার্চ কালো রাতের বিভীষিকা, একাত্তরের রক্ত হলি উৎসব শত্রুর বিষাক্ত নিঃশ্বাসে মৃত্যুর বীভৎস গন্ধ। দেখিনি গ্রেনেডের গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া হাজার হাজার নিরস্ত্র বাঙালির লাশ নিয়ে হিংস্র হায়েনার উল্লাস; রক্তগঙ্গায় ভেসে যাওয়া আমার সোনার বাংলা। দেখিনি ছোপ ছোপ রক্তে ধর্ষিতা বোনের গলিত লাশ বুলেটের মুখে অসহায় শিশুর গগনবিদারী চিৎকার আতঙ্কিত… [বিস্তারিত]
নদীর এমন নিঃশব্দে বয়ে যাওয়া দেখে ভেব না সে খুব সুখে আছে কথা বলতে পারে না বলেই সে বোবা কান্নায় ভেসে যায় আজীবন যদিও ক্ষোভের কারণে মাঝে মাঝে উম্মত্ত আচরণে মেতে ওঠে দু’কুল ছাপিয়ে নোনা জলে ভাসিয়ে নিতে চায় তার সমস্ত জৈবিক চেতনা। আমার কবিতার খাতায় দেখ কি নিদারুণ কষ্টের বলিরেখার ভাঁজ অল্প বয়সেরও বুড়োদের… [বিস্তারিত]
..........অভিমান......... আমার দুঃখ ব্যাথা আমিই সইব নিজে- ....কাউকে দেবনা এর ভাগ যতই আমারে ভালবাসা দিকনা কেউ; ..........মনেতে থাকুক অনুরাগ । আমিতো নিজের ভার- .............নিজেই বইব বলে .....সংকল্পে বাধিঁয়াছি প্রাণ ..যতদিন বেঁচে রব ....নিজেরেই সব কব এতো মোর নয় অভিমান । .............................সনেট... [বিস্তারিত]
নগ্ন পৃথিবী, নগ্ন সমাজ নগ্ন এ জীবন ধারা, ভদ্রতার মুখোশে মোড়া। ভালবাসার আড়ালে থাকে স্বার্থের টানাটানি, ভালবাস কি না বাস স্বার্থটা আগে জানি। ভালবাসার মুখোশ পড়ে আবেগের অভিনয়, মুখোশের আড়ালে ভালবাসার নগ্নতা বিষাদময়। [বিস্তারিত]
প্রিয় বাংলাদেশ, তুমি নিশ্চয় ঘুমিয়ে পড়েছ। অবশ্য তোমার ঘুমানোরই কথা। বৃষ্টিভেজা নিঝুম রাত, চারপাশে শান্তিময় নিরবতার আরাম। রাস্তা থেকে আসছেনা কোনও ঘাতক বাহিনীর ট্রাকের শব্দ। বাতাসে ভাসছেনা মৃত্যুর চিৎকার, দরোজায় ঘাতকেরা নাড়ছেনা কড়া। তোমার পিতার বুকে বেয়নেট তাক করা নেই, তোমার মায়ের, বোনের সম্ভ্রম নিরাপদ আজ, তোমার স্ত্রী তোমারই বুকে ঘন নিঃশ্বাস ফেলে। অথচ, আজ… [বিস্তারিত]
এক ছোট ভাই এর লাইফ স্টোরি এর সাথে ফিকশন মিশিয়ে একটি ছোট গল্প লিখেই ফেললাম। আবারো ক্ষমা প্রার্থনা করে নিলাম ফিকশন যোগ করার জন্য। *****একটি নীল অপরাজিতা ও গোল্ডলিফ সিগারেট******* গত দশ মিনিট ধরে বনানী এগারো এর সামনে দাড়িয়ে আছে দীপরাজ, অপেক্ষা করছে ত্রপার জন্য। মাত্র দশ মিনিট অথচ দিপরাজের মনে হচ্ছে কত সময় ধরেই… [বিস্তারিত]




