ছোটবেলা থেকে জিনান পরীদের কথা শুনে আসছিলো তার মা ও দাদু-নানুর কাছে। পরি নিয়ে কতো গল্প পড়েছে সে গল্পের বইয়ে। বাবা দেশে থাকলে জিনাকে তো পরীরানীর গল্প বলেই বলেই ঘুম পাড়াতো। লালপরী, নীলপরী, ফুলপরী, পরীরানীসহ আরো কত পরীর গল্প। জিনান এখনো ছোট । সবে তৃতীয় শ্রেণিতে উঠলো। বাবা থাকেন দেশের বাইরে । জিনানের অনেক দিনের… [বিস্তারিত]
বিভাগ: গল্প
অনুপমার অব্যক্ত প্রেমের গল্প কে ওখানে দাঁড়িয়ে আছে, কে? পিছনের অবয়ব দেখে মনে হচ্ছে ,সে আমার কত যুগের চেনা। যেনো কতো শত বছর ধরে জানি তাকে । কে, কে ওখানে দাঁড়িয়ে আছে অমন পাশটি ফিরে একবারও ঘুরছে না, তাকে দেখবো কি করে? নাহ এ তো দেখছি ফিরছেই না। যাই আমি না হয় সামনে গিয়ে দেখি,… [বিস্তারিত]
একজন সরকারি চাকরিজীবীর সন্তান বলতে একটি ছেলেই ছিলো । একটি মেয়ের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে অনেক বাসনা করেছিল, কিন্তু মেয়ে আর তাঁদের ভাগ্যে জোটেনি। বৃদ্ধ বয়সে চাকরিজীবী লোকটা মারা গেলো। মৃতব্যক্তির একমাত্র ছেলে ওয়ারিশ সূত্রে তাঁর স্থাবর অস্থাবর টাকা-পয়সা সম্পত্তির মালিক হলো। ছেলেটা তাঁদের গ্রামের বাড়ির জমিজমার দলিলপত্র বুঝে নিলো। সরকারি চাকরিজীবী লোকটা মারা যাওয়ার… [বিস্তারিত]
হঠাৎ এক যুগ আগের স্মৃতির করিডোরে এসে দাঁড়িয়েছে পুষ্প। এখনো বাদলের জন্য পুষ্পের বুকের বাম অলিন্দে চিনচিন ব্যথা অনুভূত হয়। নিঃশব্দে চুপিসারে হুহু করে কেঁদে ওঠে মন। মনে পড়ে যায় ফেলে আসা বিষণ্ণ অতীত। যে অতীত কখনো সুখের স্মৃতি হয়ে আবার কখনো বিরহ হয়ে ধরা দেয় পুষ্পের কাছে। এক যুগের ও বেশি সময় হয়ে গেছে… [বিস্তারিত]
অঝোরে কেঁদে কেঁদে মুখে মাখা ফর্সা করা পার্লারের রুপগুলো ধুয়েমুছে যাচ্ছে। বান্ধবীরা বারবার বলছে এতো বেশি কাঁদিস না মেকআপ নষ্ট হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? - এই মেঘলা শুনতো। মেঘলা - কি বলবি বল? আমার একটি কাজ করে দিবি? মেঘলা - কি কাজ বল? না, তেমন কিছু না। তুই একটু রুমিকে ডেকে দে।… [বিস্তারিত]
শায়লা একটা মাল্টিন্যাশনাল কোম্পানির একজন এক্সিকিউটিভ। খুব ভাল স্যালারী।সামনে প্রমোশন। মেধাবী শায়লা ক্যারিয়ার অরিয়েন্টেড ছিল বরাবরই। এখন সুপ্রতিষ্ঠিত। ওর আন্ডারে কাজ করছে প্রায় শ খানেক লোকজন। শায়লার এই উন্নতিতে সবাই খুশি। অফিসেও ওকে সবাই সম্মান করে, জুনিয়র কলিগরা ভয়ও পায়। এই ৩২ বছরেই ও ঈর্ষনীয় অবস্থান তৈরি করেছে। পরিবার স্বজনরা ধন্য ধন্য করছে। কিন্তু অফিস… [বিস্তারিত]
শামীমের বাবা বারেক সরকার সুধির রায় বাল্যবন্ধু। এক সাথেই বেড়ে ওঠা। একসাথেই লেখা পড়া। উনিশ’শ চৌষট্টি সালের হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার পর তাদের বন্ধুত্ব আরো দৃঢ় হয়। কেননা, সেই ভয়াবহ দাঙ্গার সময় বারেক সরকার আপন স্বজনের মতো নয়নপুর গ্রামের হিন্দুদের; দাঙ্গাকারীদের আক্রোশের হাত থেকে আগলে রাখেন। তাদের এলাকার অন্যান্য গ্রামে এ দাঙ্গায় বেশ কিছু লোক আহত… [বিস্তারিত]
ভাবির মা-বাবা এখনো রাজি হয়নি। হঠাৎ কোন মেয়ে পালিয়ে বিয়ে করলে পরিবার কি তৎক্ষনাৎই মেনে নেয়? কখনোই মেনে নেয় না। ভাবির বড় মামা আমাদের বাড়িতে এসেছে। শুনেছি তিনিও নাকি পালিয়ে গিয়ে বিয়ে করেছেন। এজন্যই তিনি ভাগিনীকে সাহস দিতে এসেছে। সাহস দিতে এসেছে ভালো কথা। ভাগিনীকে সাহস দিয়ে খাওয়াদাওয়া করে চলে যাক। কিন্তু না তিনি আমাকে… [বিস্তারিত]
বারেক সাহেবের বয়স প্রায় বাষট্টি। গত বছরের প্রথম দিকে দাপ্তরিক কর্মকাণ্ড হতে স্থায়ীভাবে অবসরে গেছেন। পেনশনের টাকা যা পেয়েছেন তার কিছু অংশ ব্যাংকে রেখে বাকি টাকা দিয়ে গাজীপুরে দোতলা একটি বাড়ি বানিয়েছেন। বাড়ির তৈরির তদারকি কাজ বলতে গেলে উনি একাই করেছেন। পরিবার নিয়ে ভাড়া বাসা ছেড়ে নিজ বাড়িতে উঠেছেন তাও দু মাস হয়ে গেলো। স্ত্রী,… [বিস্তারিত]
ইদানীং ভাবনার কথা ভাবতে ভাবতে নিজের দেহটি বিষন্ন ভগ্নহৃদয়ে ভুগছে। জোড়াতালি দিয়ে কাপড়চোপড় কিংবা জুতা শিলাই করা গেলেও হৃদয়ের কোণে জমে থাকা একরাশ নিরুত্তর প্রশ্নগুলো ধসে ধসে মৃত্যুর কবলে পরে। আর শূন্য দশমিক পনের পরিমাণ সমভূমির হৃদয়ের হালচাল নিয়ে বেঁচে থাকাটা আরও বেশি কষ্টকর ও জরাজীর্ণ হয়ে ওঠে। হঠাৎই কলিং বেল বেজে উঠলো। হিমু নিজেও… [বিস্তারিত]
সেদিন অতনু তার গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে কথা বলছে - হ্যালো - জানু, তুমি কোথায়? গার্লফ্রেন্ড – বাবু! আমিতো রেডি হচ্ছি। তুমি কোথায় বাবুসোনা? অতনুঃ আমিতো বের হয়েছি লক্ষীটি। আমার লক্ষীটি কি খেয়েছে? গার্লফ্রেন্ড - না সোনা। এখনো খায়নি। অতনুঃ খাওনি কেন? না খেলেতো তোমার কষ্ট হবে। প্লিজ, ময়নাপাখি তুমি কিছু খেয়ে নাও। গার্লফ্রেন্ড - আচ্ছা… [বিস্তারিত]
পূর্ব বাংলার মানুষের ভাগ্যাকাশে দুর্যোগের কালোমেঘ জমাট বাঁধছে ক্রমশঃ। সারা পূর্ববাংলায় কেমন ভয়ঙ্কর থমথমে অবস্থা। পাকিস্তানি শাসকগোষ্ঠী অত্যাচার নির্যাতনের মাধ্যমে বাঙালিদের স্বাধীকারের স্বপ্নকে ধূলোয় মিশিয়ে দিতে বেছে নিয়েছে অত্যাচার নির্যাতনের পথ। সত্তরের নির্বাচনে বাঙালিদের নেতা শেখ সাহেবের আওয়ামী লীগ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগড়িষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানি শাসকেরা শেখ সাহেবের কাছে ক্ষমতা হস্তান্তর করতে নানা ছলচাতুরী ও… [বিস্তারিত]
“উফ আর কতক্ষণ, পা তো ব্যথা করছে। এবার একটু থামো”। হাঁপাতে হাঁপাতে কথাগুলো বলল রেশমা। রফিক এমন ভাব দেখাল যেন রেশমার কথাগুলো সে শুনতেই পায়নি। এদিকে রফিকও বেশ হাঁপিয়ে উঠেছে। বড় বড় নিঃশ্বাস ফেলছে। কপালে ঘাম জমছে আর মাঝে মাঝে বৃদ্ধা আঙ্গুল দিয়ে ঘামগুলো ফেলছে। নাহ এখন থামা যাবে না। আরও খানিকটা সময় চালিয়ে যেতে… [বিস্তারিত]
দরজার বাইরে হিমুর জুতো দেখে পরপর তিনবার কলিং বেল বাজালাম। কিন্তু ভেতর থেকে কোন সাড়াশব্দ পাচ্ছিলাম না। দরজাটাও ভিতর থেকে লক করা। মনের মধ্যে তখন অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাতের ছোঁয়ার টেপাটেপিতে বুক ধড়ফড় করছিলো। চিন্তার ভিড়ে কপালের মোড়ে অযথাই ঘাম এসে ঠেলাঠেলি করছিলো। আর বুকের ভেতরটা হাহাকারের দাবানলে পুড়ে ঠোঁটের চৌকাঠ অবধি শুকিয়ে যাচ্ছিলো নিমেষেই। হিমুকে… [বিস্তারিত]
খুবই ভোরে হিমুর ফোন বেজে উঠলো। আচমকাই ঘুম ভেঙে গেলো আমার। তখনও বিছানায় বিভোর হয়ে ঘুমাচ্ছে হিমু। হিমুকে ডাকবো ডাকবো করছি ইতিমধ্যেই রিংটোন বন্ধ হয়ে গেলো। আমি আবার ঘুমানোর দাওয়াতে যাবো যাবো করছি ঠিক তখনই আবার হিমুর ফোন বেজে উঠলো। এবার হিমুকে না ডেকে সরাসরি আমি নিজেই ফোন রিসিভ করলাম। আমি পুরোপুরি শুকনো পাতার মতো… [বিস্তারিত]



















